|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন ইউকের আয়োজনে গৌরবের একশো বছর

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন ইউকের আয়োজনে গৌরবের একশো বছর

প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২২

যুক্তরাজ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন ইউকে (ডুয়াক) উদযাপন করতে যাচ্ছে গৌরবের একশো বছর। এই আয়োজনকে সামনে রেখে সংগঠনটি গত ১১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মুক্তিযোদ্ধা মুহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক সলিসিটর আনোয়ার কবীর খান এবং শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক সাংবাদিক ও লেখক বুলবুল হাসান।

প্রেস কনফারেন্সের শুরুতেই সংগঠনের সভাপতি এনামুল হক বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং দেশের বিভিন্ন সংকটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক অবদান অনস্বীকার্য। ডুয়াক সাধারণ সম্পাদক আনোয়ার কবির খান বলেন, ১৯২১ সালের ১লা জুলাই যাত্রা শুরু করা দেশের সর্ববৃহৎ এই বিশ্ববিদ্যালয় গত একশো বছরে জ্ঞানচর্চা ও শিক্ষা বিস্তারে অসামান্য ভূমিকা রেখে চলেছে। শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক বুলবুল হাসান উপস্থিত সাংবাদিকদের জানান, ১৬ অক্টোবর রোববার দুপুর ১২টা থেকে শুরু হতে যাওয়া বর্ণিল এই আয়োজনে যোগ দিচ্ছেন বাংলাদেশসহ ইউরোপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবার।

আয়োজকদের পক্ষ থেকে আরো জানানো হয়, আলোচনা পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন ঢাকা ইউনির্ভাসিটি অ্যালামনাই এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির বর্তমান ও সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ খ্যাতিমান সব অ্যালামনাই। সাংস্কৃতিক পর্বে থাকছেন নন্দিত ব্যান্ড তারকা শাফিন আহমেদ, এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী তামান্না প্রমীসহ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পরিবেশনা।

এছাড়া থাকছে ঢাকা ইউনির্ভাসিটি অ্যালামনাই এসোসিয়েশন ইউকে’র বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন। রেডব্রিজের হেইনল্ট এলাকার ফরেস্ট রোডে অবস্থিত দ্য উইলোজ ইভেন্টস ভেন্যুতে রবিবারের এই অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যেই পঞ্চাশের দশক থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। আয়োজকদের পক্ষ থেকে রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য সংগঠনটির ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top