আপনার প্রিয় পার্কের জন্য ভোট দিন
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২২
টাওয়ার হ্যামলেটসের বাসিন্দারা এটা এখন আগের চেয়ে অনেক বেশি বুঝতে পারেন যে, নিজেদের দোরগোড়ায় একটি দুর্দান্ত পার্ক বা সবুজ স্থান থাকা কতটা গুরুত্বপূর্ণ। এই বারায় রয়েছে অসংখ্য চমৎকার পার্ক ও সবুজ উন্মুক্ত স্থান। এগুলো উদযাপন করার জন্য, বারার বাসিন্দাদেরকে তাদের প্রিয় পার্কের জন্য ভোট দিতে অনুরোধ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ভিক্টোরিয়া পার্ক যেটি পরপর নবম বারের জন্য গ্রিন ফ্ল্যাগ অ্যাওয়ার্ড পিপলস চয়েস অ্যাওয়ার্ড পেয়েছে। আপনার প্রিয় পার্ক বা সবুজ স্থানের পক্ষে ভোট দিতে হলে ওয়েবসাইট ভিজিট করুন। সংবাদ বিজ্ঞপ্তি


