|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডন বাংলা সাহিত্য উৎসব ও বইমেলা অনুষ্ঠিত

লন্ডন বাংলা সাহিত্য উৎসব ও বইমেলা অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২২

অনলাইন বাংলা নিউজ পোর্টাল ‘আমাদের প্রতিদিন ডটকম’-এর ১২ বছর পূর্তি উপলক্ষে লন্ডন বাংলা সাহিত্য উৎসব ও বইমেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ অক্টোবর রোববার পূর্ব লন্ডনের কবি নজরুল প্রাইমারি স্কুলে এই মেলার আয়োজন করা হয়। এতে কবি, সাহিত্যিক ও সাংবাদিকের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে বই মেলা প্রাঙ্গণ।

চার পবের্র সাহিত্য উৎসব ও বইমেলার প্রথম পর্বে ছিল সাহিত্য আলোচনা ও ৫টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য-এর সভাপতি কবি ময়নূর রহমান বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কবি, কথাসাহিত্যিক ও অনুবাদক সালেহা চৌধুরী।

বিশেষ অতিথি কবি হামিদ মোহাম্মদ ও কবি আতাউর রহমান মিলাদ। অনুষ্ঠানে কবিতা নিয়ে আলোচনা করেন কবি মিল্টন রহমান, ছড়ার ওপর ছড়াকার সৈয়দ হিলাল সাইফ ও সাহিত্যের ওপর কথাশিল্পী সাগুফতা শারমিন তানিয়া।

অনুষ্ঠানে কবি আসমা মতিন, কবি আহমদ হোসেন হেলাল, কবি আলী রেজা খান, লেখক মোহাম্মদ নূরুল হক ও ফাহমিদা ইয়াসমিনের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি এ কে এম আবদুল্লাহ।

কবি এম মোসাহিদ খানের পরিচালনায় দ্বিতীয়পর্বে ছিল কবিকণ্ঠে কবিতা পাঠ, কবিতা আবৃত্তি ও পুঁথিপাঠ। স্বরচিত কবিতা ও ছড়া পাঠ করেন ময়নূর রহমান বাবুল, আবু মকসুদ, এ কে এম আবদুল্লাহ, হেনা বেগম, লোনা রাহনুমা, জুয়েল রাজ, মিলটন রহমান, মোহাম্মদ ইকবাল, মুস্তফা জামান চৌধুরী নিপুন, আসমা মতিন, ফাহমিদা ইয়াসমিন, নূরহাজান রহমান, সাহারা খাতুন, সৈয়দ হিলাল সাইফ, আলী রেজা খান, আহমদ হোসেন হেলাল, মোহাম্মদ নূরুল হক, আবদুল কাইয়ুম, সারওয়ার-ই-আলম, আনোয়ারুল ইসলাম অভি, ইকবাল বাহার সোহেল প্রমুখ। স্বরচিত পুঁথি পাঠ করেন হাজেরা কোরেশি অপি, সিলেটি চিঠি পাঠ করেন শাহারা খান। আবৃত্তি করেন সোমা দাস, আরকুমান চৌধুরী, ফয়েজ নূর, শতরূপা চৌধুরী ও মনিকা দেব জেনি।

তৃতীয়পর্বে ছিল লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান সম্পাদিত ‘আমাদের প্রতিদিন’-এর ১২ বর্ষপূর্তি উৎসব উপলক্ষে আলোচনা অনুষ্ঠান।
কবি ময়নূর রহমান বাবুলের সভাপতিত্বে এই পর্বের প্রধান অতিথি ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, বর্তমান সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি জেনারেল ও একাত্তর টেলিভিশনের ব্যুরো চীফ ইকবাল মাহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বিলাতের বাংলা অনলাইন মিডিয়ার উপর মূল প্রবন্ধ পাঠ করেন লেখক-গবেষক ফারুক আহমদ। বক্তৃতা করেন ৫২বাংলা টিভির সিইও কবি আনোয়ারুল ইসলাম অভি, সাংবাদিক আকবর হোসেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি রহমত আলী, কবি আবু সুফিয়ান চৌধুরী, অধ্যক্ষ আবদুল মুতলিব মছন মিয়া ও আমাদের প্রতিদিন সম্পাদক আনোয়ার শাহজাহান। এই পর্বটি পরিচালনা করেন সাংবাদিক এনাম চৌধুরী।

জনপ্রিয় টিভি উপস্থাপক টিভি হেনা বেগমের পরিচালনায় চতুর্থপর্বে ছিল সঙ্গীতানুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সুমা দাস, শতরূপা চৌধুরী এবং নৃত্য পরিবেশন খ্যাতিমান নৃত্যশিল্পী মোহাম্মদ দ্বীপ। সঙ্গীত পরিচালনায় ছিলেন নুরুল ইসলাম ও মিন্টু গোস্বামী।

বইমেলায় অংশগ্রহণ করে দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, সাহিত্য প্রকাশ, ইত্যাদি গ্রন্থ প্রকাশ ও প্রবাস প্রকাশনী।

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক স্পীকার আহবাব হোসেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, কবি আহমদ ময়েজ, কবি ইকবাল হোসেন বুলবুল, বাংলাদেশ সেন্টারের সহ- সভাপতি এবং জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব, রেইনবো ফ্লিম সোসাইটির কর্ণধার মোস্তফা কামাল, রাজনীতিবিদ শামীম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত, লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আহমদ, ইসি মেম্বার আহাদ চৌধুরী বাবু, ইসি মেম্বার আব্দুল হান্নান, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী, কবি ফারুক আহমদ রণি, জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি অলি উদ্দিন শামীম, সাংবাদিক আব্দুল মুনিম ক্যারল, সাংবাদিক জাকির হোসেন কয়েছ, দৈনিক যুগান্তরের যুক্তরাজ্য প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান, সাংবাদিক খালেদ মাসুদ রনি, সাংবাদিক কয়েস আহমদ রুহেল, কবি মুহিবুর রহমান মুহিব, সমাজকর্মী রফিক উদ্দিন, এম আর খান নান্না, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের কালচারাল সেক্রেটারি সালেহ আহমদ, বোর্ড মেম্বার কবির আহমদ বাদশা, হাওয়া টিভির রুমানা এনাম, লুনা ইসলাম, জোছনা পারভীন, রুহেলা বেগম, সমাজকর্মী সরওয়ার আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top