|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ‘ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডন’ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন আবুল হায়াত নুরুজ্জামান

‘ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডন’ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন আবুল হায়াত নুরুজ্জামান


প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২২

একাউন্টেন্সি, ব্যবসা, সাংগঠনিক দক্ষতা এবং কমিউনিটি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ফ্রি ম্যান অব দ্যা সিটি অব লন্ডন’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর জেনারেল একাউন্টেন্ট আবুল হায়াত নুরুজ্জামান। গত ১৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে সিটি অব লন্ডন গিলডহলের লর্ড চেম্বারলিন চেম্বারে আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এসময় চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ কমিটির বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

‘ফ্রি ম্যান অব দ্যা সিটি অব লন্ডন’ সম্মাননা গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় একাউন্টেন্ট আবুল হায়াত নুরুজ্জামান বলেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে এই প্রেস্টিজিয়াস সম্মাননা গ্রহণ করছি। এটি আমার কমিউনিটি জন্য উৎসর্গ করলাম। এই সম্মাননা কমিউনিটির জন্য আরও অধিক কাজ করতে আমাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।

অ্যাওয়ার্ড গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের (বিবিসিসিআই) প্রেসিডেন্ট সাঈদুর রহমান রেনু, সাবেক প্রেসিডেন্ট শাহগির বখত ফারুক, বশির আহমদ, ফাইন্যান্স ডাইরেক্টর আতাউর রহমান কুটি, বিবিসিসিআই লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির হেড টিচার আশিদ আলী, সাবেক কাউন্সিলার ওয়াইসুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট মুহি মিকদাদ, জিয়াউর রহমান, আলা উদ্দিন, সাংবাদিক জাকির হোসেন কয়েছ, চ্যানেল এস-এর প্রধান ক্যামেরাপার্সন রেজাউল করিম মৃধা প্রমুখ।

একাউন্টেন্ট আবুল হায়াত নুরুজ্জামান ১৯৮১ সালের ১০ ডিসেম্বর সিলেটে সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দিঘিরপার রাজার গাঁও গ্রামে জন্ম গ্রহন করেন। তাঁর পিতা মরহুম মুহাম্মদ নুরুল ইসলাম মতি বাংলাদেশ বনবিভাগের কর্মকর্তা ছিলেন। মাতা নুরুন্নাহার একজন গৃহিনী। ২১ বছর বয়সে তিনি লেখাপড়ার উদ্দেশ্যে বৃটেনে আসেন এবং গ্রীনিচ ইউনিভার্সিটি থেকে একাউন্টিং এন্ড ফাইন্যান্স-এর ওপর ডিগ্রী অর্জন করেন।

তিনি ২০১০ সালে পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডে নিজস্ব একাউন্টটিং প্রতিষ্ঠান তাজ একাউন্টটেন্ট প্রতিষ্ঠা করেন। প্রথমে ছোট্ট পরিসরে শুরু করলেও বর্তমানে এটি একটি বিশাল প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে কাস্টমার সার্ভিস এবং নিজের দক্ষতার কারণে একাধিক অ্যাওয়ার্ড লাভ করে তাজ একাউন্টটেন্ট। প্রতিষ্ঠানটি ব্যবসার পাশপাশি কমিউনিটির বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডেও সহযোগিতা করে আসছে।

আবুল হায়াত নুরুজ্জামান ২০১৭ সালে এএটি লাইসেন্স মেম্বার অব দ্যা ইয়ার অ্যাওয়ার্ড লাভ করেন। তিনি ২০১৯ সালে দ্যা লন্ডন এশিয়ান বিজনেস অ্যাওয়ার্ডস কর্তৃক বেস্ট স্মল বিজনেস অব দ্যা ইয়ার অ্যাওয়ার্ডে ভুষিত হোন। একাউন্টিং টেকনেশিয়ান ম্যাগাজিন জুলাই-আগস্ট ২০১৭ সংখ্যা তাঁকে নিয়ে বিশেষ কাভার স্টোরি প্রকাশ করে।

জনাব নুরুজ্জামান তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে বৃটেনের বিভিন্ন শহরে স্পেশাল স্পীকার হিসেবে বিভিন্ন ইভেন্টে নিয়মিত অংশগ্রহণ করেন। তিনি বিবিসিসিআই এর ডাইরেক্টর জেনারেল নির্বাচিত হওয়ার আগে লন্ডন রিজিওয়নের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ১২৩৭ সাল থেকে ফ্রিম্যান অব দ্য সিটি অব লন্ডন (ফ্রিম্যানশীপ) সম্মাননা চালু রয়েছে। স্ব স্ব ক্ষেত্রে সফল ব্যক্তিরা এ সম্মাননা পেয়ে থাকেন। বিভিন্ন সময়ে অনারারি ফ্রিম্যান অব দ্য সিটি অব লন্ডন সম্মাননা লাভ করেছেন সব নামি-দামি ব্যক্তিরা। এদের মধ্যে অন্যতম, ডিউক অব ক্যামব্রিজ, প্রিন্স জর্জ ১৮৫৭ সালে এ সম্মান লাভ করেন। এছাড়া দক্ষিন আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, বেনজামিন ডিস্রাইলি ও মার্গারেট থ্যাচার, বৃটিশ রাজপরিবারের সদস্য প্রিন্সেস ডায়ানা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, সাবেক জার্মান চ্যান্সেলর হেলমট কোহলসহ অনেকে।

ইউকে এর আরও খবর
সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top