|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন


প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২২

হ্যান্ডস ফর হেল্প-স্লোগান নিয়ে যাত্রা শুরু করা বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা (বিজিএম) ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল করিম নাজিম। ট্রাস্টের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপুর সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ওলিউর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি আব্দুল করিম নাজিম।

নাজিম-টিপু-সিপন কার্যকরী কমিটি ২০২০-২২ এর বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন ট্রাস্টের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপু। ট্রাস্টের কোষাধ্যক্ষ ইফতেখার হোসেন সিপন বিগত দুই বছরের আর্থিক রিপোর্ট পেশ করেন। সভায় ট্রাস্টিদের সর্বসম্মতিতে উত্থাপিত রিপোর্টগুলো অনুমোদন করা হয়। এছাড়াও ট্রাস্টিদের উত্থাপিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ট্রাস্টিদের সর্ব সম্মতিতে অনুমোদন করা হয়।

সভায় ট্রাস্টের বিভিন্ন মেয়াদের কার্যকরি পরিষদের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন নঈম উদ্দিন রিয়াজ, সাব উদ্দিন, আতিকুর রহমান আনা, মুহিবুর রহমান মুহিব, মাহতাব চৌধুরী, মারুফ আহমদ চৌধুরী,সাব উদ্দিন চঞ্চল, মনজ্জির আলী, লুৎফুর রহমান সায়াদ, আফসার খান সাদেক, মো: নাজিম উদ্দিন, ছরওয়ার আহমদ, হোসেন আহমদ ও আব্দুল কাদির মুরাদ। এছাড়াও বক্তব্য রাখেন হাবিবুর রহমান ময়না, মুজাহিদুল ইসলাম ,আব্দুর রহিম শামীম, আনোয়ার আহমদ ও দিলাল আহমদ জেবুল ইসলাম, আবুল কাসেম,দেলওয়ার হোসেন দেলু, আবিদুর রহমান শিমু, মিসবাহ রহমান, এমরান আহমদ, নূর উদ্দিন লোদী, জাকির হোসেন, সাদিক আহমদ, বাহার উদ্দিন, আকরম আলী এমাদ, জামাল উদ্দিন, গৌছ উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশের নিজ অঞ্চলের বিশেষ করে আর্থ সামাজিক, মানবিক ও শিক্ষা ক্ষেত্রে যুগান্তকারী অবদান রেখে আসছে। এরই ধারাবাহিকতায় বৈশ্বিক করোনা মহামারী সময়ে ট্রাস্টের নিজ অঞ্চলসহ বেশ কয়েকটি উপজেলায় মেডিকেল ইক্যুইপমেন্ট ও খাদ্য সহায়তা ইত্যাদি দিয়ে মানবিকতার উজ্জ্বল উদাহরণ রেখেছে। এছাড়াও ট্রাস্টের ধারাবাহিক শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক কাজের জন্য কমিউনিটিতে একটি রোল মডেল সংগঠন হিসাবে অনুকরণীয় দৃষ্টান্ত রাখছে। বক্তারা নাজিম-টিপু-সিপন কার্যকরী কমিটির সকল কর্মকতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কমিটির নেতৃবৃন্দ মানবিক ও সেবামূলক কাজে অতীতের ধারাবাহিকতায় আরও সাফল্য নিয়ে আসার প্রত্যাশা করছি।

জিল্লুর রহমান চৌধুরী দুবাগীর মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের অনুষ্ঠানের সমাপ্তি হয়।

দ্বিতীয় পর্বে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ২০২২-২৪ সালের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন চীফ ইলেকশন কমিশনার সাবেক স্পীকার মোহাম্মদ আহবাব হোসাইন ও কমিশনার মিছবাহ কামাল ও হাসনাত চৌধুরী। শুরুতে তিন কমিশনার উপস্থিত ট্রাস্টিবৃন্দের সামনে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম পরিচালনায় সকলের সার্বিক সহযোগিতার জন্য ট্রাস্টের কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। পরে তিন নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ২০২২-২৪ সালের কার্যকরী কমিটির কর্মকর্তাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ২০২২-২৪ সালের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির সভাপতি হলেন আব্দুল করিম নাজিম, সহসভাপতি লুৎফুর রহমান সায়াদ, মো: নাজিম উদ্দিন ও আফসার খান সাদেক, সাধারণ সম্পাদক শামসুল হক এহিয়া, সহসাধারণ সম্পাদক আনোয়ার আহমদ ও আব্দুল কাদির মুরাদ, কোষাধ্যক্ষ ইফতেখার হোসেন সিপন, সাংগঠনিক সম্পাদক দিলাল আহমদ, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী এমরান আহমদ, এডুকেশন এন্ড কালচারাল সেক্রেটারী দেলওয়ার হোসেন দেলু, স্যোশাল এন্ড ওয়েলফেয়ার সেক্রেটারী আতাউর রহমান আবু, অফিস সেক্রেটারী আবিদুর রহমান শিমু ,ইয়থ এন্ড স্পোর্টস সেক্রেটারী জামাল উদ্দিন, নির্বাহী সদস্যবৃন্দ হলেন-জাহাঙ্গীর খান,ফরহাদ হোসেন টিপু, ইকবাল হোসেন বুলবুল, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, আনোয়ার আহমদ, আকরম আলী এমাদ ও মোজাহিদ ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top