|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে লন্ডনে বর্ণাঢ্য র‌্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে লন্ডনে বর্ণাঢ্য র‌্যালি


প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২২

পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে লন্ডনে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ অক্টোবর রবিবার আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশন ও দারুল হাদিস লাতিফিয়া’র ব্যবস্থাপনায় ও নর্থওয়েস্টের বাংলাদেশি কমিউনিটির আয়োজনে ওল্ডহ্যামে এই র‌্যালি হয়েছে। র‌্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

ওল্ডহ্যামে গ্রান্ড ভেন্যু সেন্টার থেকে বের হওয়া এ র‌্যালিতে ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক নবীপ্রেমিক অংশ নেন। সাদা ও সবুজ রঙের পতাকা এবং বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড বহন করে বিভিন্ন বয়সী মানুষেরা যেন মেতে ওঠে এক অনাবিল আনন্দের উৎসবে।

‘তালা’আল বাদরু আলাইনা’, ‘ইয়া নবী সালাম আলাইকা’, ‘শামসুদ্দোহা আস্সালাম’ ইত্যাদি নাশীদের সুর আশিকে রাসূলদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ইংল্যান্ডের আকাশ-বাতাসে ফুঁটিয়ে তোলে অপরূপ সুরের ব্যাঞ্জনা। ওল্ডহ্যামের রাস্তায় রাস্তায় প্রদক্ষিণ করে মুসলিম-অমুসলিম সকলের সামনে তুলে ধরে আল্লাহর রাসূলের আদর্শে উজ্জীবিত শান্তির এক মহান বাণী।

র‌্যালি পরবর্তী আলোচনা সভায় দারুল হাদিস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খান ও মাওলানা এমএ বাছিত আশরাফের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

তিনি বলেন, আনজুমানে আল ইসলাহর আয়োজনে ইংল্যান্ডের জমিনে নবীপ্রেমিকদের এই সমাগম হুব্বে রাসূলের পরিচয় বহন করে। তিনি বলেন, কেবল নামায-রোযা দিয়ে যদি ঈমানদার হওয়া যেত তাহলে মুনাফিকরা সবচেয়ে বড় ঈমানদার হিসেবে বিবেচিত হত। প্রকৃতপক্ষে ঈমান হচ্ছে আল্লাহর রাসূল (সা.) এর প্রতি নিঃশর্ত আনুগত্য আর নিখাদ ভালোবাসার নাম। যাদের অন্তরে আল্লাহর রাসূলের প্রতি যত বেশি ভালোবাসা থাকবে তাদের ঈমান ততবেশি পরিপূর্ণ হবে। আর মুমিনহৃদয়ে আল্লাহর রাসূলের মহব্বত জাগ্রতকরণই হচ্ছে আনজুমানে আল ইসলাহর মূল উদ্দেশ্য।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের প্রেসিডেন্ট শায়খুল হাদীস হযরত আল্লামা নজরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, দারুল মুস্তাফা ইয়েমেনের উস্তায শায়েখ মুস্তাফা সালীম, মুসলিম শারীয়া কাউন্সিল ইউকের হেড মুফতি মাওলানা মুফতি মারুফ আহমদ, আনজুমানে আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবাহ, হাফিজ মোহাম্মদ কয়েছুজ্জামান, আলহাজ খুরশিদ-উল হক বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুজতবা হাসান চৌধুরী নুমান, সাবেক সভাপতি মাওলানা দুলাল আহমদ, মাওলানা আখতার হোসেন জাহেদ, সাবেক সহসভাপতি মাওলানা মাছুম আহমদ ছিদ্দিকী, আনজুমানে আল ইসলাহ ইউকের জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের শিক্ষক মাওলানা আবদুল আউয়াল হেলাল, হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর নাতি রুম্মান আহমদ চৌধুরী, আল ইসলাহ ইস্ট ডিভিশনের প্রেসিডেন্ট হাজী আবদুস সালাম, লন্ডন ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা মোঃ আবদুল কুদ্দুছ, সেক্রেটারি আলহাজ ছদরুল ইসলাম।

আনজুমানে আল ইসলাহ গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের জয়েন্ট সেক্রেটারি ও শাহপরান সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা ফখরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত সভায় আরো উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের উপদেষ্টা আলহাজ আরজু মিয়া, ম্যানচেস্টার শাহজালাল মসজিদের সাবেক চেয়ারম্যান আলহাজ সুরাবুর রহমান, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ ফরিদ আহমদ, বিশিষ্ট আলেম মাওলানা আবদুল হক, মাওলানা মুফতী আবদুর রহমান, মাওলানা মুফতী আবদুল ওয়াদুদ, ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা মুফতী শাহজাহান মাহমুদ, কভেন্ট্রি শাহজালাল জামে মসজিদের ইমাম মাওলানা নুরুজ্জামান, ওল্ডহ্যাম মদীনা মসজিদের ইমাম মাওলানা আবু সালেহ মামুন, হাইড জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল হামিদ, ওল্ডহ্যাম শাহজালাল মসজিদের ইমাম মাওলানা আবদুল বাছিত, মাওলানা লুৎফুর রহমান, ওল্ডহ্যাম জামে মসজিদের ইমাম কারী আবদুল আহাদ, রটেন্সটল জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান, গ্রেটার ম্যানচেস্টার মৌলভীবাজার এসোসিয়েশনের চেয়ারম্যান রুহুল আমীন চৌধুরী মামুন, এটিএন বাংলা গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি আমিনুল হক ওয়েস, আনজুমানে আল ইসলাহ ব্রাডফোর্ড শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি আলহাজ আবদুর রব, হাইড শাখার সাবেক সভাপতি আলহাজ সানা মিয়া, সেক্রেটারি কারী খলিল আহমদ রওনক, ওল্ডহ্যাম শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান কাইয়ূম, সেক্রেটারি হাফিজ শামসুজ্জামান সুহেল, ম্যানচেস্টার শাখার সহসভাপতি আলহাজ আবদুল হান্নান, সেক্রেটারি মাওলানা আবদুস সালাম, রচডেল শাখার সভাপতি আবদুল বাছিত, টাওয়ার হ্যামলেটস শাখার সেক্রেটারি কারী আবদুল মুহিত, ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা নাসির উদ্দিন, হাইড জামে মসজিদের সভাপতি আলহাজ মুজিবুল হক, সেক্রেটারি আবুল কালাম, দারুল হাদীস লাতিফিয়ার শিক্ষক মাওলানা বেলালুর রহমান, মাওলানা লুকমান আবদাল, মাওলানা গিয়াস উদ্দীন, মাওলানা আলমাছ খান, মাওলানা আবদুল ওয়াছি আরিফ, আলহাজ মুবাশির আলী, কারী মাহবুবুল ইসলাম লিয়াকত, হাফিজ হেলাল খান, শেখ টিপু আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top