|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ফ্রি ম্যান অব দ্যা সিটি অব লন্ডন অ্যাওয়ার্ডে ভূষিত হলেন আশিকুর রহমান

ফ্রি ম্যান অব দ্যা সিটি অব লন্ডন অ্যাওয়ার্ডে ভূষিত হলেন আশিকুর রহমান

প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২২

সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ‘ফ্রি ম্যান অব দ্যা সিটি অব লন্ডন’ অ্যাওয়ার্ডে ভুষিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশী বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদে’র সভাপতি আশিকুর রহমান। গত ২৪ অক্টোবর সোমবার দুপুরে সিটি অব লন্ডন গিল্ডহলের লর্ড চেম্বারলিন চেম্বারে আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এসময় তার সাথে পরিবারের সদস্য ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন সম্মাননা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আশিকুর রহমান বলেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে এই প্রেস্টিজিয়াস সম্মাননা গ্রহণ করছি। এটি আমার পিতা ও কমিউনিটির মানুষের জন্য উৎসর্গ করলাম। এই সম্মাননা কমিউনিটির জন্য আরও অধিক কাজ করতে আমাকে উৎসাহিত ও অনুপ্রানিত করবে।

এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিবিসিসিআই এর প্রধান উপদেষ্টা শাহগির বখত ফারুক, বাংলাদেশ সেন্টারের ভাই প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, বাংলাদেশ প্রবাসী কল্যান পরিষদের ভাইস চেয়ারম্যান মানিকুর রহমান গনি, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন আনসার, ব্যবসায়ী কাজি আরিফ, ভয়েস ফর নিউহামের ট্রেজারার আবুল মিয়া, ওয়েস্টহাম লেবার পাটির ভাইস চেয়ারম্যান জেইন মিয়া, খেলাফত মজলিস লন্ডন রিজিওয়নের সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, আশিকুর রহমান চ্যারেটি সংগঠন এইচএসএলটি এর মাধ্যমে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপালের অসহায় মানুষের কল্যাণে কাজ করা ছাড়াও কোভিডের সময় থেকে টাওয়ার হ্যামলেটস, নিউহাম, রেডব্রিজসহ বিভিন্ন কাউন্সিলে ফুড ব্যাংকের সাথে জড়িত থেকে কাজ করে যাচ্ছেন। এছাড়া বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের মাধ্যমে ডায়রেক্ট সিলেট লন্ডন ফ্লাইট, বিমানবন্দরে প্রবাসী ডেস্ক চালু, দেশে বিমানবন্দর সমূহে প্রবাসী হয়রানী বন্ধ করা, এনআরবি ডে প্রতিষ্ঠার আন্দোলনের সাথে জড়িত রয়েছেন।

শিক্ষাক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন আশিকুর রহমান, যুক্তরাজ্য ভিত্তিক বৃহত্তর সিলেটে এডুকেশন ট্রাস্টের কনভেনিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তার মেয়াদ কালে সিলেট সুনামগঞ্জের প্রায় ৫ হাজার গরীব অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ ও অনুদান প্রদান করা হয়।
প্রসঙ্গত, ১২৩৭ সাল থেকে ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন (ফ্রিম্যানশীপ) সম্মাননা চালু রয়েছে। স্ব স্ব ক্ষেত্রে সফল ব্যক্তিরা এ সম্মাননা পেয়ে থাকেন। এছাড়া বিভিন্ন সময়ে অনারারি ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন সম্মাননা লাভ করেছেন সব নামি-দামি ব্যক্তিরা। এদের মধ্যে অন্যতম ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স জর্জ ১৮৫৭ সালে এ সম্মান লাভ করেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, বেনজামিন ডিস্রাইলি ও মার্গারেট থ্যাচার, বৃটিশ রাজপরিবারের সদস্য প্রিন্সেস ডায়ানা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, সাবেক জার্মান চ্যান্সেলর হেলমট কোহলসহ অনেকে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top