|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বৃটেনে নিউপোর্ট যুবলীগের উদ্যোগে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জাকির হোসাইনকে সংবর্ধনা

বৃটেনে নিউপোর্ট যুবলীগের উদ্যোগে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জাকির হোসাইনকে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২২

যুক্তরাজ্যে নিউপোর্ট যুবলীগের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ২৪ অক্টোবর সোমবার নিউপোর্টের ত্রি-মোগলে সংবর্ধনা অনুষ্ঠান ও ডিনারপার্টির আয়োজন করা হয়। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা শাহীন আহমেদ।

এতে নিউপোর্ট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ শাফি কাদিরের সভাপতিত্বে এবং নিউপোর্ট যুবলীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ও যুগ্ম সম্পাদক যুবনেতা রুহুল আমিনেরর যৌথ সঞ্চালানায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউপোর্ট আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ তাহির উল্লাহ। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি প্রাক্তন ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর।

সংবর্ধিত অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউপোর্ট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল হান্নান, সোয়ানসী আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মনা, মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা মাহতাব উদ্দিন সাচ্চু, নিউপোর্ট যুবলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব, কার্ডিফ যুবলীগের সহসভাপতি রকিবুর রহমান, সোয়ানসী যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, বৃস্টল ওয়েস্ট যুবলীগের সাধারণ সম্পাদক বদরুল আলম লিটন, নিউপোর্ট যুবলীগের সহসভাপতি আব্দুর রউফ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনহার মিয়া, সাংগঠনিক সম্পাদক সিতাব আলী, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল মনসুর, সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার শাওন, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম লিমন ও জুড়ি ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এম আর রহমান রাজিব, নজরুল ইসলাম, ফয়সল রহমান ও হোসেন আহমদ প্রমুখ।

সংবর্ধিত অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশের বিরুদ্ধে আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রবাসেও দেশের বিরুদ্ধে নানা গুজব আর মিথ্যাচার ছড়ানো হচ্ছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এইসব মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বলেন, বাংলাদেশের উন্নয়ন ও সফলতার ইতিবাচক দিকগুলো প্রবাসে তুলে ধরতে প্রবাসীদের আরও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার আহবান জানান।

তিনি বলেন, মৌলভীবাজারে একটি সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে আমি ও মকিস মনসুর ভাইসহ আমাদের মন্ত্রী ও এমপি সবাই ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি। পাশপাশি মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়েছি।

অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ওয়েলস ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এছাড়া অতিথিকে ওয়েলস আওয়ামী যুবলীগের ঐতিহাসিক প্রকাশনা হৃদয়ে বঙ্গবন্ধু ম্যাগাজিন ও ইউনিটি অব মৌলভীবাজার এর ঐক্যের বন্ধন ম্যাগাজিন প্রদান করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top