|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ইস্ট লন্ডন মসজিদের স্টাফ ও ভলান্টিয়ার ও সদস্যদের সম্মানে এপ্রিশিয়েশন সিরিমনি অনুষ্ঠিত

ইস্ট লন্ডন মসজিদের স্টাফ ও ভলান্টিয়ার ও সদস্যদের সম্মানে এপ্রিশিয়েশন সিরিমনি অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২৫

লন্ডন, ৯ মে ২০২৫: রমজান মাসের বিশাল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখার জন্য স্টাফ, ভলান্টিয়ার ও সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইস্ট লন্ডন মস্ক ট্রাস্ট।

৬ মে মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন মুসলিম সেন্টার হলে “অ্যান ইভনিং অব এপ্রিশিয়েশন এন্ড রিফলেকশন” শীর্ষক আয়োজিত অনুষ্ঠানে এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুরশেদ ও মসজিদের হেড অব অ্যাসেটস এন্ড অপারেশন্স আসাদ জামান । তাছাড়া “মসজিদের সাথে অন্তরের সম্পৃক্ততা”- শীর্ষক বক্তব্য রাখেন শায়খ রাশিদ খান। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইমাম শায়খ আব্দুর রহমান।

ড. আব্দুল হাই মুর্শেদ বলেন, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ তিনিই আমাদের এই মসজিদের সেবা করার সুযোগ দিয়েছেন। নতুবা আমাদের পক্ষে তা সম্ভব ছিলোনা। তিনি বলেন, আমরা শুধু একটি মসজিদই পরিচালনা করছি না, বরং ব্রিটেনের মুসলমানদের জন্য একটি ইতিহাস-ঐতিহ্য গড়ে তুলছি । আল্লাহ তায়ালা আমাদের এই চেষ্টা যেন কবুল করেন এবং আমাদের হৃদয় যেন তাঁর ঘরের সাথে সর্বদা সংযুক্ত রাখেন- এই দোয়া করি।

সিইও জুনায়েদ আহমদ মসজিদের সকল স্টাফ, ভলান্টিয়ার, ট্রাস্টি, সদস্য ও স্টেকহোল্ডারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন । তিনি বলেন আমাদের টিম ওয়ার্কে ঐক্য ও নিষ্ঠা আছে বলেই আমরা রমজান মাস সহ বছরের যেকোনো সময় যেকোনো বড় আয়োজন সহজে আঞ্জাম দিতে পারি। বিশেষ করে রমজানের কর্মসূচি বাস্তবায়নে আমাদের যে নিষ্ঠা ও আন্তরিকতা তা অন্য কোনো প্রতিষ্ঠানের চেয়ে অনেকগুণ বেশি । টিম ওয়ার্ক হচ্ছে আমাদের বড় শক্তি। আমরা যে যে পদেই কাজ করছি, ছোট হোক বড় হোক, আল্লাহ রাব্বুল আল আমিন আমাদেরকে প্রতিটি কাজের উত্তম প্রতিদান দেবেন ।

তিনি বলেন, আমাদের যেকোনো অর্জনের জন্য মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ব্যক্তিরও প্রশংসা করা উচিত। কারণ রাসুল (সা:) বলেছেন, “যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না।” অর্থাৎ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করার অর্থ আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করা।

মসজিদের হেড অব অ্যাসেটস এন্ড অপারেশন্স আসাদ জামান রমজানে তাঁর টিমসহ অন্য সকল টিমকে তাদের নিষ্ঠার জন্য ধন্যবাদ জানান । তিনি বলেন, আমাদের টিম-ওয়ার্ক খুব শক্তিশালী । আমরা যেকোনো বড় আয়োজন সফল করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি। যেমন গোটা রমজানের কর্মসূচি, তারাবিহ, তাহাজ্জুদ, ঈদ, জুমা সুন্দর ও সুষ্ঠূভাবে সম্পন্ন করতে সকল টিম একীভুত হয়ে কাজ করি। যে কোনো কাজ ঐক্যবদ্ধ হয়ে করলে সহজে সফলভাবে সম্পন্ন করা যায়। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ইউকে এর আরও খবর
জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top