|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. প্রতিটি খুন, হামলার পেছনে রাজনৈতিক ইন্ধন জড়িত: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রতিটি খুন, হামলার পেছনে রাজনৈতিক ইন্ধন জড়িত: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৫

দেশ ডেস্ক:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রশিদুল ইসলাম (রিফাত রশীদ) বলেন, ‘প্রতিটি খুন, প্রতিটি হামলার ঘটনা, মামলার ঘটনা- এগুলোর পেছনে একটি রাজনৈতিক ইন্ধন জড়িত। রাজনৈতিক শেল্টার ছাড়া এই ঘটনাগুলো আসলে ঘটছে না। এই রাজনৈতিক শেল্টার, এই রাজনৈতিক শক্তি আসলে এ ধরনের হায়েনাদের, এ ধরনের দানবদের তৈরি করছে।’

শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল চত্বরে লাল চাঁদ সোহাগ (৩৯) নামের ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে হত্যাসহ সারা দেশে চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে রশিদুল ইসলাম বলেন, ‘গতকাল (বুধবার) একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, সোহাগ নামের এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই লাশের ওপর নৃত্য করা, এগুলো আইয়ামে জাহেলিয়াতের সময়ে শোনা গেছে। বাংলাদেশে সেই আইয়ামে জাহেলিয়াত ফিরিয়ে আনার অপচেষ্টা ও ষড়যন্ত্র চলমান।’

তিনি অভিযোগ করে বলেন, ‘ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করছেন। সেই ষড়যন্ত্রে পা দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘এখনও দেখা যাচ্ছে, হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন মিছিল হয় তখনও তাঁদের শিবির, জঙ্গি, অপচেষ্টাকারী, বিএনপিবিরোধী, বাংলাদেশবিরোধী, হাসিনাপন্থী, ছাত্রলীগ, সাবেক ছাত্রলীগ নানাবিধ ট্যাগের মাধ্যমে বিতর্কিত করা হচ্ছে। এই ট্যাগিং–পন্থা হলো শেখ হাসিনার স্টাইল।’

বিএনপি নেতৃত্বের অনেকেই স্বৈরাচারী শাসনামলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ব্যবসা টিকিয়ে রেখেছিলেন বলেও অভিযোগ তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি। তিনি বলেন, বাংলাদেশে নতুনভাবে কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেওয়া হবে না।

সন্ধ্যায় শাহবাগ মোড়ে মশাল মিছিল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে শাহবাগ মোড়ে মশালমিছিল কর্মসূচি ঘোষণা করেছে। সারা দেশের ছাত্র-জনতাকে নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে, নিজ নিজ ব্যানারে, নিজ নিজ জায়গা থেকে এই কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মো. ইনামুল হাসান এই কর্মসূচি ঘোষণা করেন।

প্রচ্ছদ এর আরও খবর
গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ নারী-পুরুষ আটক

গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ নারী-পুরুষ আটক

খুলনায় একই স্থানে ২ যুবককে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক

খুলনায় একই স্থানে ২ যুবককে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক

বিএনপির সংসদীয় দলের সভা : কাঁদলেন-কাঁদালেন মির্জা ফখরুল

বিএনপির সংসদীয় দলের সভা : কাঁদলেন-কাঁদালেন মির্জা ফখরুল

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ‘প্রাতিষ্ঠানিক ঘাটতি’র কথা বললেন সিইসি

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ‘প্রাতিষ্ঠানিক ঘাটতি’র কথা বললেন সিইসি

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমেরিকার ‘দ্য রিপাবলিক’-এ মনসুর নোমানের আলোকচিত্র

আমেরিকার ‘দ্য রিপাবলিক’-এ মনসুর নোমানের আলোকচিত্র

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top