|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ব্রিটিশ মন্ত্রিসভা থেকে রুশনারা আলীর পদত্যাগ

ব্রিটিশ মন্ত্রিসভা থেকে রুশনারা আলীর পদত্যাগ


প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫

দেশ ডেস্ক:: নিজের বাড়ি থেকে ভাড়াটিয়াদের উচ্ছেদ এবং ভাড়া বাড়ানোর ঘটনার জেরে সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের গৃহহীনবিষয়ক (হোমলেসনেস মিনিস্টার) মন্ত্রী রোশনারা আলী। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে শুক্রবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও পদত্যাগপত্রের ছবি প্রকাশ করেন। ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির।

রুশনারা আলীর বিরুদ্ধে সম্প্রতি পূর্ব লন্ডনের তার টাউনহাউস থেকে চারজন ভাড়াটিয়াকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। এরপর তিনি সেই বাড়ির ভাড়া বাড়িয়ে ৭০০ পাউন্ড করেন। একসময় তিনি নিজে ভাড়াটিয়াদের শোষণের বিরুদ্ধে সোচ্চার থাকলেও নিজেই এ কাজ করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন। যদিও রুশনারার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বাড়ি বিক্রি করার জন্য তিনি ভাড়াটিয়াদের তুলে দিয়েছিলেন। কিন্তু ক্রেতা না পাওয়ায় আবারও ওই বাড়ি ভাড়া দিয়েছেন। তবে এ সমালোচনার মুখেই অবশেষে তিনি মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লেখা পদত্যাগপত্রে রুশনারা লিখেছেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করছি। লেবার সরকার গঠনে অংশ নেওয়া এবং পরে দায়িত্ব পালন করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মানজক বিষয়।

আপনার প্রতি আমার অব্যাহত অঙ্গীকার ও সমর্থন বজায় থাকবে।

তিনি লিখেছেন, সাম্প্রতিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমি স্পষ্ট করে বলতে চাই, যথাযথভাবে আইন মেনেই কাজ করেছি। আমি বিশ্বাস করি, আমি আমার দায়িত্ব ও কর্তব্য যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করেছি এবং প্রাপ্ত তথ্যপ্রমাণ তা প্রমাণ করে। তবে এটা এখন স্পষ্ট যে, আমার বর্তমান পদে থাকা সরকারের উচ্চাকাক্সক্ষী কাজকে বিভ্রান্ত করতে পারে। তাই আমি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। মাত্র আট মাসের মধ্যে যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মন্ত্রীকে পদত্যাগ করতে হলো। এর আগে ১৪ জানুয়ারি সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছিলেন।

রুশনারা আলী ২০১০ সালে প্রথমবার এমপি নির্বাচিত হন। গত বছর লন্ডনের বেথনাল গ্রিন ও স্টেপনি আসন থেকে পঞ্চমবারের মতো লেবার পার্টির মনোনয়নে নির্বাচিত হন তিনি। কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারে তিনি গৃহহীনবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান। ব্রিটিশ গণমাধ্যমের খবরে জানা যায়, লন্ডনের বো এলাকার একটি চার রুমের ফ্ল্যাটের মালিক ছিলেন রুশনারা আলী। গত বছরের নভেম্বরে তিনি ফ্ল্যাটটি বিক্রির কথা বলে ভাড়াটিয়াদের সরে যাওয়ার নোটিশ দেন। ভাড়াটিয়ারা সরে গেলে ফ্ল্যাটটি বিক্রি না করে ভাড়া ৭০০ পাউন্ড বাড়িয়ে মাসিক ৩ হাজার ৩০০ পাউন্ডের পরিবর্তে ৪ হাজার পাউন্ডে নতুন ভাড়াটিয়ার কাছে ভাড়া দেন। বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকে রুশনারা আলী ব্যাপক সমালোচনার মুখে পড়েন এবং বিরোধী দলের কড়া সমালোচনার শিকার হন। রুশনারা আলীর পৈতৃক বাড়ি বাংলাদেশের সিলেটে। যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসাবে তিনি এমপি নির্বাচিত হওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন।

প্রচ্ছদ এর আরও খবর
গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ নারী-পুরুষ আটক

গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ নারী-পুরুষ আটক

খুলনায় একই স্থানে ২ যুবককে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক

খুলনায় একই স্থানে ২ যুবককে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক

বিএনপির সংসদীয় দলের সভা : কাঁদলেন-কাঁদালেন মির্জা ফখরুল

বিএনপির সংসদীয় দলের সভা : কাঁদলেন-কাঁদালেন মির্জা ফখরুল

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ‘প্রাতিষ্ঠানিক ঘাটতি’র কথা বললেন সিইসি

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ‘প্রাতিষ্ঠানিক ঘাটতি’র কথা বললেন সিইসি

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমেরিকার ‘দ্য রিপাবলিক’-এ মনসুর নোমানের আলোকচিত্র

আমেরিকার ‘দ্য রিপাবলিক’-এ মনসুর নোমানের আলোকচিত্র

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top