|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. পূর্ব লন্ডনে সেমিনারে বিশিষ্ট আইনজীবী ড. ওমর আবাশেইখ : গালফ অন্তর্ভূক্ত দেশগুলোতে যুক্তরাজ্যের আইনজীবীদের আইনী সেবার ব্যাপক সুযোগ রয়েছে

পূর্ব লন্ডনে সেমিনারে বিশিষ্ট আইনজীবী ড. ওমর আবাশেইখ : গালফ অন্তর্ভূক্ত দেশগুলোতে যুক্তরাজ্যের আইনজীবীদের আইনী সেবার ব্যাপক সুযোগ রয়েছে


প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৫

দেশ ডেস্ক, ১৭ আগস্ট ২০২৫:  যুক্তরাজ্যের আইনজীবীদের জন্য গালফ কো-অপারেশন কাউন্সিলের অন্তর্ভূক্ত দেশগুলোতে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে । বাংলাদেশী আইনজীবীরা চাইলে তাদের আইনপেশা আরব দেশগুলোতেও প্রসারিত করতে পারেন।

কথাগুলো বলেছেন বিশিষ্ট আইনজীবী হ্যালকন সিস্টেমস এলএলসি’র সিনিয়র লিগ্যাল কাউন্সেল ড. ওমর আবাশেইখ। ১৫ আগস্ট শুক্রবার বিকেলে পূর্ব লন্ডনের গ্রেটোরেক্স স্ট্রিটের মাইক্রোবিজনেস সেন্টারে আয়োজিত এক সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

সেমিনারটি সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটর্স (এসবিবিএস) এবং ব্রিটিশ বাংলাদেশি প্র্যাকটিসিং ব্যারিস্টার্স অ্যাসোসিয়েশন (বিবিপিবিএ) যৌথভাবে আয়োজন করে । সেমিনারে  ব্রিটিশ বাংলাদেশি প্র্যাকটিসিং ব্যারিস্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষে বক্তব্য রাখেন  যুক্তরাজ্যের বিশিষ্ট ক্রিমেনাল ল’ ব্যারিস্টার ইসলাম খান।

এসবিবিএস সভাপতি সলিসিটর মোহাম্মদ নুরুল গাফ্ফারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সলিসিটর মুনশাত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে  ড. ওমর আবাশেইখ আরো বলেন, গালফ অঞ্চলভূক্ত দেশগুলোতে আইনপেশায় প্রবশের প্রধান উপায় হচ্ছে ওই দেশগুলোর চাহিদা অনুযায়ী পেশাগত দক্ষতা অর্জন করে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করা।

তিনি বলেন, বর্তমানে গালফ দেশগুলোর জনসংখ্যা ৫ কোটির কিছু বেশি। দেশগুলো উন্নত হওয়ায় বিভিন্ন খাতে আইনীসেবার ঘাটতি রয়েছে। যুক্তরাজ্যের আইনজীবীরা পেশাক্ষেত্রে একটু মনোযোগী হলে এই ঘাটতি পুরণে কাজ করার সুযোগ পাবেন । যেমন- ফাইন্যানশিয়াল সার্ভিস, কন্ট্রাক্ট, প্রোকিউরমেন্ট, রিয়েল এস্টেট লেটিগশন, ফরেন ইনভেস্টমেন্ট ডিসপিউট, কোম্পানি ও বিজনেস প্লানিং, ট্যাক্স, রেগুলেটরী এণ্ড কমপ্লায়েন্স, প্রফেশনাল ডিসিপ্লিন, কর্মসংস্থান, শিক্ষা, গণমাধ্যম এবং নেগলিজেন্স বা অবহেলা সংক্রান্ত আইন।

তিনি বলেন যদিও ব্যাপক প্রতিযোগিতা রয়েছে তবুও মানসম্পন্ন সেবার ক্ষেত্রে এখনো উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে । তিনি তাঁর নেটওয়ার্ক ও পরিচিতি ব্যবহার করে গালফ দেশের প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্তরাজ্যের আইনজীবীদের পরিচয় করিয়ে দিতে সহায়তা করতে পারবেন বলে আশ্বাস দেন।

তিনি উপস্থিত আইনজীবীদেরকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করে নিজেদের মানসম্পন্ন সেবা তুলে ধরে সুনাম অর্জন এবং এর মাধ্যমে গালফ অঞ্চলে আইনপেশার প্রসারতা লাভ করার আহবান জানান।

তিনি বলেন, প্রথমে দুবাই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টার এবং আবুধাবি গ্লোবাল মার্কেটের মাধ্যমে কাজ শুরু করা যায় । সেখানে কার্যপ্রণালী সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করাই গালফ অঞ্চলে প্রবেশের শ্রেষ্ঠ উপায়।

এর মাধ্যমে যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির যোগ্য আইনজীবীরা আরও বেশি স্বীকৃতি পাবেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে গালফ অঞ্চলে মামলা, আইন ও নীতিনির্ধারণী কাজে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করতে পারবেন।

ব্যারিস্টার ইসলাম খান তাঁর বক্তব্যে সম্প্রতি প্রয়াত আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, সলিসিটর আশফাক আহমেদ এবং আবদুল রকিবকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন । তিনি আইনপেশায় যুক্তরাজ্যের বাংলাদেশী আইনী প্রতিষ্ঠানগুলোর সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে সহযোগিতার জন্য বাংলাদেশী মিডিয়ার প্রতি আহবান জানান ।

তিনি বলেন, মিডিয়া আমাদের আইনজীবীদের পেশাগত সাফল্য তুলে ধরলে গালফ অন্তর্ভূক্ত দেশগুলোসহ বিশ্বজুড়ে সুনাম বিস্তৃত হবে। এতে করে গালফ দেশগুলোতে আইনী সেবা প্রসারিত করা সহজ হবে।

ইউকে এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top