|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটসের ক্যানারি ওয়ার্ফ আইডিয়া স্টোরে শিশুদের জন্য চালু হয়েছে নতুন লাইব্রেরী

টাওয়ার হ্যামলেটসের ক্যানারি ওয়ার্ফ আইডিয়া স্টোরে শিশুদের জন্য চালু হয়েছে নতুন লাইব্রেরী

প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৫

টাওয়ার হ্যামলেটসের ক্যানারি ওয়ার্ফ আইডিয়া স্টোরে শিশুদের জন্য চালু হয়েছে নতুন লাইব্রেরী। বারার বাসিন্দাদের জন্য আরো বৃহৎ পরিসরে লাইব্রেরী ও পড়াশোনার আনুসাঙ্গিক সুবিধা নিশ্চিত করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও ক্যানারি ওয়ার্ফ মিলে বিনিয়োগ করেছে ১ দশমিক ৪ মিলিয়ন পাউন্ড।

পুরো বিনিয়োগের অংশ হিসেবে মূল আইডিয়া স্টোরের পাশেই শিশুদের জন্য আলাদা লাইব্রেরী প্রতিষ্ঠা করা হয়েছে। নতুন লাইব্রেরীতে আরো সুপরিসর স্থান, হিটিং ব্যবস্থা, বাতাস চলাচল এবং অত্যাধুনিক ফ্লোর নির্মাণ করা হয়েছে।

নতুন চিলড্রেন লাইব্রেরীতে সামার ফান উপলক্ষে স্টোরি টাইম সেশন আয়োজন করা হয়। এতে অনেক শিশু, অভিভাবক ও কেয়ারারদের পাশাপাশি অতিথি হিসেবে অংশ নেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র ও এডুকেশন, ইয়ুথ এন্ড লাইফলং লার্নিং বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর মাইয়ুম তালুকদার ও ক্যাবিনেট মেম্বার ফর রিসোর্স, কস্ট অব লিভিং এন্ড ভলান্টারি সেক্টর কাউন্সিলর সাঈদ আহমদ। এ সময় শিশুদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন অতিথিরা।

ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার বলেন, ক্যানারি ওয়ার্ফ গ্রুপের সঙ্গে অংশীদারিত্বে কাজ করতে পেরে আমরা আনন্দিত। আইডিয়া স্টোরের পুনঃসংস্কার, আধুনিকায়ন ও নতুন সুযোগ সুবিধা নিশ্চিত হওয়ায় কমিউনিটির মানুষ উপকৃত হবেন।
পুনঃসংস্কার হওয়া আইডিয়া স্টোর বারার বাসিন্দাদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে আরো সহায়ক হবে। শিশুদের সাথে লাইব্রেরীতে সময় কাটানো দুর্দান্ত ছিল। আশা করি নতুন লাইব্রেরী সবার জন্য আরও প্রশস্ত ও স্বাচ্ছন্দ্যময় হবে।

এ বছর স্কুল হলিডের সময় সামার ফান প্রোগ্রামের আওতায় শিশু ও তরুণদের জন্য পুরো বাড়ি জুরে শতাধিক ফ্রি এক্টিভিটিস ও অনুষ্ঠান আয়োজন করে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। আইডিয়া স্টোর গুলোতে ছিলো অনুষ্ঠানমালা। ৫ বছরের কম বয়সী শিশুদের কাছে স্টোরি টাইম খুবই জনপ্রিয়। বিগত বছরে ক্যানারি ওয়ার্ফ আইডিয়া স্টোরে এসব সেশনে অংশ নেয় প্রায় ১০ হাজার ১৫৮ জন ভিজিটর।

শিশুদের লাইব্রেরী পুনরায় চালু হওয়ার আগে চলতি আগস্ট, ক্যানরি ওয়ার্ফের ক্রস রেল রুফ গার্ডেনে আয়োজিত তিনটি স্টোরি টাইম সেশনে অংশ নেন ১৮৮ জন।

উল্লেখ্য, আইডিয়া স্টোর ক্যানরি ওয়ার্ফের পুনঃসংস্কার কাজ চলতি বছর ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top