|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. মাইল এন্ড ওয়ার্ডে কাউন্সিলার প্রার্থী শাহ আলম : এলাকাবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা

মাইল এন্ড ওয়ার্ডে কাউন্সিলার প্রার্থী শাহ আলম : এলাকাবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা

প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬

লন্ডন, ১৩ মার্চ ২০২৬ : আগামী ৭ মে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মাইলএন্ড ওয়ার্ডে কাউন্সিলার হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক কাউন্সিলার শাহ আলম । তিনি এই ওয়ার্ডে ২০১৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বাধীন এসপায়ার পার্টির প্রার্থী হয়ে প্রথমবারের মতো কাউন্সিলার নির্বাচিত হন এবং চার বছর মাইলএন্ডবাসীর প্রতিনিধিত্ব করেন । এবার তিনি প্রার্থী হচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট পার্টি থেকে। জনাব শাহ আলম যুক্তরাজ্য ও বাংলাদেশে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত । তিনি একজন অমায়িক ও সজ্জন ব্যক্তি।

জনাব শাহ আলম ২০১০ সাল থেকে কমিউনিটি ও রাজনৈতিক কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন । এই সময়ে তিনি বহু মানুষকে কমিউনিটিতে নেতৃত্ব দিতে এগিয়ে আসতে সহায়তা করেছেন এবং বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি মানুষকে স্থানীয় নেতৃত্বে এগিয়ে আসতে উৎসাহিত করেন।

মাইলএন্ড এলাকায় জনাব শাহ আলম বেশ জনপ্রিয় । যেকোনো প্রয়োজনে এলাকাবাসি তাঁকে কাছে পান। তিনি একজন পেশাদার প্লামার । তাই মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন । দেশের বাড়ি সিলেটের ছাতক উপজেলার চরমহল্লায় শিক্ষা ও সমাজসেবায় তাঁর ভুমিকা প্রশংসনীয়।

আসন্ন নির্বাচনে তিনি মাইলএন্ডবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন । জনাব শাহ আলম বলেন, এই এলাকায় আমি ৩৬ বছরের বেশি সময় ধরে বসবাস করছি। এলাকার প্রতিটি বাসা-বাড়ি আমি চিনি । এলাকার মানুষের সাথে আমার ঘনিষ্ট সম্পর্ক রয়েছে । মানুষের যেকোনো প্রয়োজনে আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কাউন্সিলার থাকাকালে যেমন পাশে ছিলাম, এখনও পাশে আছি । কমিউনিটির মানুষের জন্য কিছু করতে পারাটা আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের । আগামী নির্বাচনে নির্বাচিত করলে আপনারা আমাকে সার্বক্ষনিক পাশে পাবেন।

তিনি আরো বলেন আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াচ্ছি না। আমি দাঁড়াচ্ছি টাওয়ার হ্যামলেটসের মানুষের জন্য এবং একটি স্বচ্ছ ও সেবামূলক রাজনীতির পক্ষে। নির্বাচিত হলে আমার প্রাধান্য হবে, মাইলএন্ড ওয়ার্ডবাসীর আবাসন সংকট নিরসনে কাজ করা, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পার্কিং সংকট মোকাবিলা এবং কমিউনিটির নিরাপত্তা জোরদার করা । পাশাপাশি তরুণদের জন্য শিক্ষা, মেন্টরশিপ এবং নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করতে আমি সচেষ্ট থাকবো ।

কমিউনিটি এর আরও খবর
যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top