|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. মেয়র পদে প্রার্থী ঘোষণা করল নিউহ্যাম ইন্ডিপেনডেন্টস পার্টি

মেয়র পদে প্রার্থী ঘোষণা করল নিউহ্যাম ইন্ডিপেনডেন্টস পার্টি

প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬

লন্ডনে আসন্ন (৭ মে) স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে নিউহ্যাম ইন্ডিপেনডেন্টস পার্টি। সম্প্রতি লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে বলা হয়, ঘোষিত প্রার্থী শুধু দলের নেতা নন, তিনি স্থানীয় রাজনীতিতে একজন পথপ্রদর্শক। নিউহ্যামে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হওয়ার কৃতিত্বও রয়েছে তার ঝুলিতে। এই অর্জন প্রমাণ করে যে, স্থানীয় বাসিন্দাদের, দলীয় রাজনীতির বাইরে গিয়ে জনগণকেন্দ্রিক নেতৃত্বের প্রতি আগ্রহ ক্রমশ বাড়ছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নিউহ্যাম ইন্ডিপেনডেন্টস পার্টি পুরো বরো জুড়ে ৬৬ জন প্রার্থী দাঁড় করিয়েছে যা একটি শক্তিশালী ও বৈচিত্র্যময় দল, যারা সত্যিকার অর্থে নিউহ্যামের প্রতিনিধিত্ব করে যাচ্ছে। আমরা বিশেষভাবে গর্বিত যে, আমাদের ২৭ জন প্রার্থী বাংলাদেশি পটভূমি থেকে এসেছেন, যা আমাদের এলাকায় বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকার প্রতিফলন। এটি শুধু একটি রাজনৈতিক প্রচারণা নয়-এটি ন্যায়, অন্তর্ভুক্তিমূলক এবং বাস্তব পরিবর্তনের লক্ষ্যে গড়ে ওঠা একটি তৃণমূল আন্দোলন।

এসময় দলটির পক্ষ থেকে জনকল্যাণমূলক বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে-জীবনযাত্রার ব্যয় কমাতে কাউন্সিল ট্যাক্স স্থির রাখা। বাসিন্দাদের জন্য প্রথম গাড়ির পারমিট বিনামূল্যে প্রদান। আবাসন সংকট মোকাবিলায় আরও সামাজিক বাসস্থান নির্মাণ। বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা। পুরো নিউহ্যামে প্রত্যেক বাসিন্দার জন্য ২ ঘণ্টা বিনামূল্যে পার্কিং। আমাদের সড়ক পরিষ্কার ও নিরাপদ রাখতে বিনামূল্যে বড় আকারের বর্জ্য সংগ্রহ। মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল খাবার এবং মুসলিম কমিউনিটির জন্য একটি নির্দিষ্ট কবরস্থানের ব্যবস্থা।

সংবাদ সম্মেলনে বলা হয়, নিউহ্যাম দেশের অন্যতম বৈচিত্র্যময় বরো, তবুও অনেক মানুষের কথা সঠিক জায়গায় পৌঁছে না। নিউহ্যাম ইন্ডিপেনডেন্টস পার্টি সেই অবস্থার পরিবর্তনের জন্য কাজ করছে, যাতে স্থানীয় মানুষ তাদের জীবনে প্রভাব ফেলা সিদ্ধান্তগুলোতে প্রকৃত অংশগ্রহণ করতে পারে। আমরা জবাবদিহিতা, স্বচ্ছতা এবং কমিউনিটি-কেন্দ্রিক নেতৃত্বে বিশ্বাস করি।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলটির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, সকল বাসিন্দাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার, প্রশ্ন করার এবং নিউহ্যামের ভবিষ্যৎ গঠনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। একসঙ্গে আমরা এমন একটি বরো গড়ে তুলতে পারি, যা সবার জন্য কাজ করে।

কমিউনিটি এর আরও খবর
টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top