ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলা নববর্ষ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৬
ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে বাংলা নববর্ষ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্টস সেন্টারে এই অনুষ্ঠান হয়।
সংগঠনের সভাপতি ফখরুল আম্বিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ফয়েজ নূর এবং সহ-সাধারণ সম্পাদক হেনা বেগম। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক হেলেন ইসলাম এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক ধনঞ্জয় পাল।
অনুষ্ঠানে কমিউনিটির বিপুলসংখ্যক বিশিষ্ট ব্যক্তি, পরিবার ও শিশু-কিশোরদের উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।
অনুষ্ঠানে সদ্য সমাপ্ত স্থানীয় নির্বাচনে বিজয়ী ১০ জন ব্রিটিশ-বাংলাদেশি কাউন্সিলরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন মিনারা বেগম, জ্যোৎস্না ইসলাম, সাইদা চৌধুরী, মেহেদী হাসান, ওয়ালিউর রহমান, শামীমা নাসরিন তন্বী, আবুল মনসুর ও আমিনা আলীসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আহবাব হোসেন, আবুল কালাম আজাদ ছোটন, শাহেদ আলী, সহ-সভাপতি শাহিন মোস্তফা ও হাফসা ইসলাম, কোষাধ্যক্ষ শেখ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এলিন চৌধুরী ও হেনা বেগম।
এ সময় কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন সাদমান সাজিদ খান, আব্দুস শুকুর, সৈয়দা নাসিমা কুইন, জিয়াউর রহমান সাকলাইন, নাজমুল চৌধুরী, মুজিবুল হক মনি, মোস্তফা কামাল মিলন, শিশু শিল্পী স্নিগ্ধ রায় ও কাজী আয়ান।
তাদের পরিবেশনায় বাংলা গান, আধুনিক ও দেশাত্মবোধক গানের সমাহারে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। কবিতা আবৃত্তি করেন ফখরুল আম্বিয়া, হাফসা নুর, জ্যোতি সিদ্দিকা, ধনঞ্জয় পাল ও বাদল রহমান। এছাড়া মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন সোমা গঙ্গা।
আয়োজকরা জানান, এই মিলনমেলা প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে। সংবাদ বিজ্ঞপ্তি


