|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. প্রতারণার ডিজিটাল ফাঁদের গল্প নিয়ে সান্ডিম্যানের নতুন চলচ্চিত্র ‘ডিজিটাল ছায়া’

প্রতারণার ডিজিটাল ফাঁদের গল্প নিয়ে সান্ডিম্যানের নতুন চলচ্চিত্র ‘ডিজিটাল ছায়া’

প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৬

দেশ রিপোর্ট | ১৩ জুন ২০২৬ : যুক্তরাজ্যের সুপরিচিত ও জনপ্রিয় তবলাবাদক সন্দীপ চক্রবর্তী (সান্ডিম্যান)-এর প্রযোজনা ও অভিনয়ে নির্মিত বাংলা চলচ্চিত্র ‘ডিজিটাল ছায়া’ মুক্তি পেয়েছে।

অনলাইনে প্রতারণার মাধ্যমে একজন বয়স্ক ব্যক্তির ব্যাংক হিসাব থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। ভার্চ্যুয়াল জগতে প্রতিনিয়ত ঘটে চলা সাইবার প্রতারণা সম্পর্কে জনসচেতনতা তৈরিই এ চলচ্চিত্রের মূল লক্ষ্য বলে জানান নির্মাতা সান্ডিম্যান।

চলচ্চিত্রটির প্রিমিয়ার শো (প্রথম প্রদর্শনী) আগামী ২৩ জুন মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চিগওয়েলের প্রিন্স রিজেন্ট হোটেলে অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে সবার জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে।

এ উপলক্ষে ১২ জুন শুক্রবার সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সান্ডিম্যান চলচ্চিত্রটি নির্মাণের পেছনের গল্প তুলে ধরেন এবং ২৩ জুনের প্রিমিয়ার শোতে অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রেডব্রিজ কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সাঈদা চৌধুরী, এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বকশ, সাংস্কৃতিক সংগঠক শাহাবুদ্দিন বাচ্চু এবং ফ্যাশন ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার আফরোজা বেগম।

চলচ্চিত্রটিতে সান্ডিম্যানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সংগীতা, কৃষ্ণ, রুদ্র, মৌসুমী ও অলোক।

এর আগে লন্ডনের চিজউইক টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে চলচ্চিত্রটির ট্রেলার উন্মোচন করেন টলিউড সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি চলচ্চিত্রটির বিষয়বস্তু, নির্মাণশৈলী এবং নির্মাতা দলের নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে লন্ডনে বেড়ে ওঠা একজন সংগীতশিল্পী থেকে চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা হিসেবে সান্ডিম্যানের সৃজনশীল যাত্রারও প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও মানসম্মত ও অর্থবহ বাংলা চলচ্চিত্র নির্মাণে তাঁকে উৎসাহিত করেন।

‘ডিজিটাল ছায়া’ সান্ডিম্যানের শিল্পীজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। চলচ্চিত্রটি ব্রিটিশ-এশীয় ও বাঙালি সংস্কৃতির মধ্যে একটি সৃজনশীল সেতুবন্ধন গড়ে তোলার প্রয়াস। গল্প বলার প্রতি তাঁর গভীর অনুরাগ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার প্রত্যয় এ চলচ্চিত্রে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
চলচ্চিত্রটির পরিচালনায় রয়েছেন সুমিত্র বন্দ্যোপাধ্যায়।

সংবাদ সম্মেলনে সান্ডিম্যান বলেন, “শিল্পী, শুভানুধ্যায়ী এবং যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ‘ডিজিটাল ছায়া’ আমাদের সবার স্বপ্ন, আবেগ এবং দীর্ঘদিনের পরিশ্রমের ফসল। আশা করি চলচ্চিত্রটি দর্শকদের শুধু বিনোদনই দেবে না, বরং সাইবার প্রতারণা সম্পর্কে সচেতন হতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”-(দেশ অনলাইন রিপোর্ট)

কমিউনিটি এর আরও খবর
টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top