|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাজ্যে সোমবার থেকে স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ

যুক্তরাজ্যে সোমবার থেকে স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ

প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২৬

দেশ রিপোর্ট, ২৭ জুন ২০২৬: আগামী সোমবার (২৯ জুন) থেকে যুক্তরাজ্যের স্কুলগুলোতে স্মার্টফোন ব্যবহারে নতুন আইন কার্যকর হচ্ছে । নতুন আইনের আওতায় প্রতিটি স্কুল ও শিক্ষা ট্রাস্টকে নিশ্চিত করতে হবে যে, স্কুল চলাকালীন পুরো সময় শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে ‘ফোন-মুক্ত’

এটি ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা থেকে আলাদা একটি আইন । সরকারের ভাষ্য, স্কুলগুলো আগে থেকেই যে নিয়ম অনুসরণ করছে, এবার সেটিকেই আইনি বাধ্যবাধকতায় পরিণত করা হয়েছে।

এখন প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীরা কি ফোন স্কুলে নিতে পারবে? এর উত্তরে বলা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ । তবে ফোন ব্যবহার করা যাবে না। অনেক স্কুল শিক্ষার্থীকে ফোন সঙ্গে আনতে দেয়া হবে, কিন্তু শর্ত হলো ফোন ব্যবহার করা যাবে না, দেখা যাবে না এবং কোনো শব্দও করা যাবে না।

স্কুলে ফোন কোথায় রাখা হবে?
এ বিষয়ে প্রতিটি স্কুল নিজস্ব নিয়ম অনুসরণ করবে। যেমন—কেউ ফোন লকারে জমা রাখবে। কোথাও বিশেষ সিল করা পাউচে ফোন রাখা হবে। কিছু স্কুলে শুধু সাধারণ ‘ডাম্ব ফোন’ (যেগুলো দিয়ে শুধু কল ও এসএমএস করা যায়) ব্যবহারের অনুমতি থাকবে।
কিছু স্কুলে ম্যাগনেটিক লকযুক্ত বিশেষ পাউচ ব্যবহার করা হবে। তবে যেসব শিক্ষার্থীর চিকিৎসাজনিত কারণে (যেমন ইনসুলিন পাম্প নিয়ন্ত্রণের জন্য) ফোন প্রয়োজন, তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

কেন এই সিদ্ধান্ত?
সরকারের মতে, স্কুলে স্মার্টফোনের ব্যবহার কমালে—শিক্ষার্থীদের মনোযোগ বাড়বে । বন্ধুদের সঙ্গে সরাসরি কথাবার্তা ও সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে । পড়াশোনার পরিবেশ উন্নত হবে । মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত নির্ভরতা কমবে।

বার্নসলির একটি স্কুলের গণিত শিক্ষক বিল মরিস বলেন, সকালে শিক্ষার্থীদের ফোন জমা নেওয়া এবং ছুটির সময় ফেরত দেওয়ার ফলে তারা একে অপরের সঙ্গে বেশি কথা বলছে এবং বাস্তব জীবনের যোগাযোগ দক্ষতা গড়ে তুলছে।
তিনি আরও বলেন, অনেক শিক্ষার্থী গভীর রাত পর্যন্ত টিকটক ব্যবহার করে ক্লান্ত অবস্থায় স্কুলে আসে। তাই এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন।

শিক্ষকদের জন্যও কি একই নিয়ম?
নতুন নির্দেশনায় বলা হয়েছে, স্কুল চলাকালীন শিক্ষকদেরও শিক্ষার্থীদের সামনে ব্যক্তিগত প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়।
তবে পাঠদান, হোমওয়ার্ক দেওয়া, পুরস্কার বা শাস্তির তথ্য সংরক্ষণ এবং নিরাপদ অ্যাকাউন্টে লগইন করার মতো অফিসিয়াল কাজে ফোন ব্যবহার করা যাবে।

যুক্তরাজ্যের অন্যান্য এলাকায় কী নিয়ম?
শিক্ষাব্যবস্থা বিকেন্দ্রীকৃত হওয়ায় যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে নিয়ম ভিন্ন। স্কটল্যান্ডে ২০২৪ সাল থেকেই প্রধান শিক্ষকরা ফোন নিষিদ্ধ করার ক্ষমতা পেয়েছেন।

ওয়েলসে জাতীয়ভাবে কোনো নিষেধাজ্ঞা নেই, তবে স্কুল কর্তৃপক্ষ চাইলে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা আরোপ করতে পারে। উত্তর আয়ারল্যান্ডে কয়েকটি স্কুলে পরীক্ষামূলকভাবে ফোনমুক্ত কর্মসূচি চালানো হয়েছে। এর মূল্যায়ন প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে।
নতুন আইন কার্যকর হওয়ার পর ইংল্যান্ডের সব স্কুলকে নিশ্চিত করতে হবে যে, শিক্ষার্থীরা স্কুল চলাকালীন স্মার্টফোন ব্যবহার করতে না পারে। তবে কীভাবে এই নিয়ম বাস্তবায়ন করা হবে, সে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের। সুত্র: বিবিসি

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top