|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. আশ্রয়প্রার্থীদের ১০ হাজার পাউন্ড ফি প্রদান বাধ্যতামূলক করল যুক্তরাজ্য

আশ্রয়প্রার্থীদের ১০ হাজার পাউন্ড ফি প্রদান বাধ্যতামূলক করল যুক্তরাজ্য

প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৬

দেশ ডেস্ক, ৩০ জুন ২০২৬:: অবৈধ অভিবাসনের জোয়ার নিয়ন্ত্রণ করতে আশ্রয়প্রার্থীদের ওপর ফি নির্ধারণ করেছে যুক্তরাজ্যের কেন্দ্রীয় সরকার। এখন থেকে যেসব আশ্রয়প্রার্থীর আবেদন ব্রিটিশ সরকার গ্রহণ করবে, তাদের প্রত্যেককে ১০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ ৩০ হাজার ৮৪৪ টাকা) ফি হিসেবে প্রদান করতে হবে।

গতকাল এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন এ তথ্য। তিনি বলেছেন, আশ্রয়প্রার্থীর বাসস্থান ও জীবনধারণের জন্য মৌলিক চাহিদাগুলো পূরণ খাতে ব্যয় করা হবে এই অর্থ।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ব্রিটেনের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত ইস্যু অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ। জনমত জরিপগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে এ ইস্যুতে ব্রিটেনের জনগণ কী পরিমাণ উদ্বিগ্ন। বিশেষ করে গত ১০ বছরে দেশটিতে যতো সরকার গঠিত হয়েছে, প্রতিটিই অভিবাসন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় গিয়েছে এবং সেই প্রতিশ্রুতি পূরণে অনেকাংশে ব্যর্থ হয়েছে। অভিবাসন নিয়ন্ত্রণে গত ১০ বছরে প্রধানমন্ত্রী টেরিজা মে’র থেকে শুরু করে সর্বশেষ প্রধানমন্ত্রী কেইর স্টারমার পর্যন্ত বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে ব্রিটেনের সরকার, কিন্তু সেসব সফল হয়নি এবং অবৈধ অভিবসন দিন দিন বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে জনগণের ক্ষোভও। ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে অভিবাসীদের প্রতি ঘৃণাপূর্ণ মনোভাব ও অপরাধও ক্রমবর্ধমান।

যুক্তরাজ্যে অভিবাসন ইস্যু এখন এতটাই প্রকট হয়ে উঠেছে যে সরকার অবৈধ অভিবাসনের পাশাপাশি বৈধ অভিবাসনও ঠেকাতে চাইছে সরকার। আশ্রয়প্রার্থীদের ওপর এই পরিমাণ ফি চাপানোর কারণও এটাই।

আশ্রয়প্রার্থীদের ওপর ফি আরোপের তথ্যটি নিশ্চিত করেছেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। গতকাল সোমবার রাজধানী লন্ডনে মন্ত্রণালয়কক্ষে এক সংবাদ সম্মেলনে শাবানা বলেছেন, “আশ্রয় সহায়তা পাওয়া একটি অধিকার তবে একইসঙ্গে এটি দায়িত্বও বটে। আমরা নাগরিকদের ওপর করের বোঝা আর বাড়াতে চাই না। যারা ব্রিটেনের জনগণের উদারতার প্রতিদান দিতে প্রস্তুত, তারাই এ দেশে আশ্রয় পাবেন।”

সংবাদ সম্মেলনে শাবানা আরও জানান, এই ফি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক আশ্রয়প্রার্থীদের ওপর প্রযোজ্য হবে। সূত্র : রয়টার্স

ইউকে এর আরও খবর
লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top