|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সাউথ এশিয়ান হেরিটেজ মান্থে লন্ডনে উদযাপিত হলো বাংলাদেশ দিবস

সাউথ এশিয়ান হেরিটেজ মান্থে লন্ডনে উদযাপিত হলো বাংলাদেশ দিবস

প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ২১ জুলাই ২০২৬:: যুক্তরাজ্যে মাসব্যাপী পালিত সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ উপলক্ষে লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশ দিবস। এতে আলোচনা, কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশের সমৃদ্ধ শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়।

প্রতি বছর ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত পালিত সাউথ এশিয়ান হেরিটেজ মান্থে দক্ষিণ এশিয়ার আটটি দেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান এবং মালদ্বীপের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে নানা আয়োজনে উদযাপন করা হয়। এ উপলক্ষে যুক্তরাজ্যের বিভিন্ন স্থানীয় কাউন্সিল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্যসভা এবং ঐতিহ্যবিষয়ক আলোচনা আয়োজন করে।

এরই ধারাবাহিকতায় গত রবিবার (১৯ জুলাই) সাউথ এশিয়ান হেরিটেজ ট্রাস্ট, সংলাপ সাহিত্য-সংস্কৃতি ফ্রন্ট এবং অনেক্স ইউকে অ্যান্ড ইউরোপ-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ: বাংলাদেশ দিবস’।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাউথ এশিয়ান হেরিটেজ মান্থের বাংলাদেশ কান্ট্রি লিড শিল্পী নোমান আজমী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংলাপ সাহিত্য-সংস্কৃতি ফ্রন্টের চেয়ারম্যান, কবি ও কথাসাহিত্যিক সাঈদ চৌধুরী।

আলোচনায় অংশ নেন টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইনার তাসলিমা আহমদ এমবিই, ব্রিট বাংলার তারিন খানম, শিল্পী ও ডিজাইনার শামা কুল, সাংবাদিক আজিজুল আম্বিয়া, অনেক্স ইউকে অ্যান্ড ইউরোপ-এর প্রতিষ্ঠাতা এইচ রহমান, আরিফুল হক, বদরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন রাউয়ী শিল্পী ড. সালেক মুর্শেদ। শিল্পী নোমান আজমী কবি আল মাহমুদ-এর বিখ্যাত কবিতা ‘নোলক’ গানে পরিবেশন করেন। এছাড়া বিশিষ্ট আইনজীবী ও আবৃত্তিকার নাসিম আহমদ আবৃত্তি করেন কবি সাঈদ চৌধুরী রচিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করা কবিতা ‘সৃষ্টির হিরন্ম বিস্ময়’।

এবারের বাংলাদেশ দিবস উৎসর্গ করা হয় বাংলাদেশের দুই প্রথিতযশা সাহিত্য ব্যক্তিত্ব, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং কালজয়ী কবি ও কথাসাহিত্যিক আল মাহমুদ-এর প্রতি। তাঁদের সাহিত্যকর্ম ও জাতীয় জীবনে অবদান অনুষ্ঠানে বিশেষভাবে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের পাশাপাশি ভারত ও ভিয়েতনাম থেকে আগত অতিথি, মুক্তচিন্তার লেখক, গবেষক, শিল্পী এবং সংস্কৃতিকর্মীরা অংশ নেন। আয়োজকরা বলেন, এ ধরনের উদ্যোগ প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি বহুসাংস্কৃতিক সমাজে পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বিনিময়কে আরও সমৃদ্ধ করবে।

ইউকে এর আরও খবর
লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top