|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটস কেয়ারার অ্যাসোসিয়েশনের নির্বাচন : সভাপতি সফর উদ্দিন ও সম্পাদক আশরাফুজ্জামান

টাওয়ার হ্যামলেটস কেয়ারার অ্যাসোসিয়েশনের নির্বাচন : সভাপতি সফর উদ্দিন ও সম্পাদক আশরাফুজ্জামান

প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ২৩ জুলাই ২০২৬:: বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে টাওয়ার হ্যামলেট কেয়ারার অ্যাসোসিয়েশন লিমিটেডের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) পূর্ব লন্ডনের পঞ্চখানা রেস্টুরেন্টের পার্টি ভেন্যুতে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়জুড়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে উপস্থিত সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

ইংল্যান্ড ও ওয়েলস কোম্পানিজ হাউসে নিবন্ধিত টাওয়ার হ্যামলেট কেয়ারার অ্যাসোসিয়েশন লিমিটেড একটি বিধিসম্মত সংগঠন। প্রতিষ্ঠানের নিবন্ধন নম্বর ০৭৭৯১৯১১ এবং নিবন্ধনের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১১।

নির্বাচনে সভাপতি পদে মো. সফর উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মো. আশরাফুজ্জামান এবং কোষাধ্যক্ষ পদে মো. মুখলিছ খান নির্বাচিত হন।

ভোটার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো নির্বাচন উৎসবমুখর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। আগামী দুই বছরের জন্য এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

পুরো নির্বাচন প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শাহান আহমদ চৌধুরী। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. বদরুজ্জামান, জগলুল খান, নুরুল আলম ও জাহেদ মিয়া।

ভোটার রেহেনা বেগম বলেন, প্রবাসে থেকেও এত সুন্দর, স্বচ্ছ ও গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। নারী-পুরুষ নির্বিশেষে সকল সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই সংগঠনের ঐক্য ও শক্তির প্রতিফলন। আমি আশা করি, নবনির্বাচিত কমিটি সদস্যদের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করবে এবং সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে।

নির্বাচন শেষে বিদায়ী সভাপতি জাহেদ মিয়া সমাপনী বক্তব্যে বলেন, টাওয়ার হ্যামলেট কেয়ারার অ্যাসোসিয়েশন সবসময় সদস্যদের ঐক্য, অধিকার ও কল্যাণে কাজ করে এসেছে। গণতান্ত্রিক ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় আমি সকল সদস্য, নির্বাচন কমিশন ও নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানাই। আশা করি, নতুন নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল করে সদস্যদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করবে।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে উপস্থিত সুধীজন সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং সদস্যদের কল্যাণ কামনা করেন। সবশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top