|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডন স্পোর্টিফের ৬ষ্ঠ ন্যাশনওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

লন্ডন স্পোর্টিফের ৬ষ্ঠ ন্যাশনওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ২৯ জুলাই ২০২৬: প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রীড়াচর্চা, সৌহার্দ্য ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব জাগ্রত করতে লন্ডন স্পোর্টিফের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে লন্ডন স্পোর্টিফ ৬ষ্ঠ ন্যাশনওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট।

গত রোববার (২৬ জুলাই) লন্ডনের রেডব্রিজ স্পোর্টস সেন্টারে দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শতাধিক দল অংশ নেয়। প্রাণবন্ত এ টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে ছিল টানটান উত্তেজনা, দারুণ প্রতিদ্বন্দ্বিতা এবং উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেন। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

প্রতিযোগিতার ডি ক্যাটাগরিতে ইপসুইচের খালেদ ও দিনেশ জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানার্সআপ হন লন্ডনের রুবেল খান ও লিমন। তৃতীয় স্থান অধিকার করেন লেস্টারের তারেক ও ফয়সাল এবং চতুর্থ স্থান লাভ করেন লন্ডনের নুরুল ও খয়রুল জুটি।

লন্ডন স্পোর্টিফের ট্রেজারার মোহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর শফিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন সংগঠক আতা মিয়া, বিবিএফ ইউকের চেয়ারম্যান জাকির আহমেদ, লন্ডন স্পোর্টিফের সেক্রেটারি মুহিবুল আলম, ক্লাব ম্যানেজার মুহি মিকদাদ, ব্যাডমিন্টন ম্যানেজার শাহীন আহমেদ, আবুল হায়াত, ফরহাদ উদ্দিন, সোয়েব আহমেদ, কালিম উদ্দিন এবং মুকিদ মিয়া।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপদের হাতে ট্রফি ও নগদ প্রাইজমানি তুলে দেন। এ সময় বক্তারা বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং প্রবাসী কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য এবং পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় লন্ডন স্পোর্টিফের পক্ষ থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়, দর্শক, স্পন্সর, স্বেচ্ছাসেবক এবং আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। আয়োজকরা জানান, যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রীড়া সংস্কৃতির বিকাশে ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

ইউকে এর আরও খবর
লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top