|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন


প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ১৭ আগস্ট ২০২৬: বিশ্বজুড়ে সিলেটবাসীদের ঐক্য সুদৃঢ় করা, সিলেটের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং প্রবাসী সিলেটবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে গত ১৬ আগস্ট রবিবার যুক্তরাজ্যের বার্মিংহামে সংগঠনের উদ্যোগে এক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনটি যৌথভাবে পরিচালনা করেন যুবসংগঠক শাহ শাফি কাদির ও ক্রিকেটার সৈয়দ ছায়েম করিম।

সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দেন ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কেন্দ্রীয় কো-কনভেনর আলহাজ্ব মসুদ আহমদ, উপদেষ্টা সুরাবুর রহমান, মধু মিয়া, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, আমিনুল ইসলাম বেলাল, জয়নাল ইসলাম, মুজিবুর রহমান, জহির আলী ও রকিবুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

কাউন্সিল অধিবেশনে মোহাম্মদ আশিক মিয়াকে কনভেনর, ড. জসিম আহমেদ জোশকে কো-কনভেনর এবং বাদরুল আলম চৌধুরী, জুবায়ের আলম, আমিনুর রহমান সুমন, জাহাঙ্গীর বখত, বদরুজ্জামান বদর, এরশাদ আলী ও গিয়াস মিয়াকে জয়েন্ট কনভেনর করা হয়।

এ ছাড়া মো. আব্দুল মুহিতকে সদস্য সচিব, ফখরুল ইসলাম রিপন, মুরাদউদ্দিন আহমেদ শারীফ, মোহাম্মদ আলী, ইকবাল হোসেন ও মোজাম্মেল হোসেন মিয়াকে সহকারী সচিব, রফিকুর রহমান রফুকে অর্থ সচিব এবং রুহুল আহমদ লিটনকে সহকারী অর্থ সচিব করা হয়েছে।

কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ৪১ সদস্যবিশিষ্ট ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি ঘোষণা করলে উপস্থিত প্রতিনিধিরা করতালির মাধ্যমে তা সমর্থন করেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেটবাসীর ভালোবাসা, আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ‘ঐক্যে শক্তি, সেবায় সমৃদ্ধি’-এই প্রত্যয়কে ধারণ করে সিলেটবাসীর অধিকার আদায়, সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। একই সঙ্গে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সবার সক্রিয় সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে ওয়েস্ট মিডল্যান্ডসে সিলেটবাসীদের ঐক্য আরও সুদৃঢ় হবে এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, সংগঠনের কেন্দ্রীয় কনভেনর, কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর জানিয়েছেন, আগামী ১১ অক্টোবর লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন তথা ‘সিলেটি উৎসব’ অনুষ্ঠিত হবে। তিনি অনুষ্ঠানটি সফল করতে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সিলেটবাসীর উপস্থিতি, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

ইউকে এর আরও খবর
লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top