|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা পল্লবকে কারাগারে প্রেরণ

সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা পল্লবকে কারাগারে প্রেরণ

প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ৩১ আগস্ট ২০২৬:: সিলেটের বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতে তোলা হয়। এরপর আদালত এ আদেশ দেন। আদালতে তোলার সময় হাসিমুখে ছিলেন পল্লব। এসময় আশপাশের লোকজনের সাথে তাকে হাসিমুখে কথা বলতে দেখা যায়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, দুটি মামলায় আবুল কাশেম পল্লবকে গ্রেফতার দেখানো হয়েছে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গত শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছিল বিয়ানীবাজার থানার পুলিশ। পরে তাকে সিলেটে আনা হয়।

পুলিশ জানায়, আবুল কাশেম পল্লবের বিরুদ্ধে সিলেট ও বিয়ানীবাজারসহ বিভিন্ন থানায় হত্যা, বিস্ফোরক ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পরও বিয়ানীবাজারে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে পল্লব সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রকাশ্যে মিছিল-সমাবেশ আয়োজন এবং আদালতের নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রচ্ছদ এর আরও খবর
শেখ হাসিনা পালিয়ে গিয়েও এই জাতি ও দেশকে অস্থির করার চেষ্টা করছে : ডা. শফিকুর রহমান

শেখ হাসিনা পালিয়ে গিয়েও এই জাতি ও দেশকে অস্থির করার চেষ্টা করছে : ডা. শফিকুর রহমান

বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে আগুনে পুড়িয়ে হত্যা

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে আগুনে পুড়িয়ে হত্যা

র‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল সংসদে পাস

র‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল সংসদে পাস

সিলেটে পুলিশের অভিযানে ৪৫ আসামি গ্রেফতার

সিলেটে পুলিশের অভিযানে ৪৫ আসামি গ্রেফতার

ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন

ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন

দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

সৎ মানুষের সঙ্গ জীবনকে আলোকিত করে: মাওলানা হুছামুদ্দীন ফুলতলী

সৎ মানুষের সঙ্গ জীবনকে আলোকিত করে: মাওলানা হুছামুদ্দীন ফুলতলী

লন্ডনে এমসিএর সিরাত অনুষ্ঠানে বক্তারা : মহানবী (সা.) প্রতিটি প্রজন্মের জন্য এক আদর্শ

লন্ডনে এমসিএর সিরাত অনুষ্ঠানে বক্তারা : মহানবী (সা.) প্রতিটি প্রজন্মের জন্য এক আদর্শ

বিকেএম লন্ডন মহানগর শাখার নির্বাহী সভায় বক্তারা : কুরআন-সুন্নাহর সুস্পষ্ট বিরোধী আইন বাতিলের আহ্বান

বিকেএম লন্ডন মহানগর শাখার নির্বাহী সভায় বক্তারা : কুরআন-সুন্নাহর সুস্পষ্ট বিরোধী আইন বাতিলের আহ্বান

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top