|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা

যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা


প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৬

খালেদ মাসুদ রনি:: যুক্তরাজ্যে বসবাসরত সিলেট বিভাগের মানুষের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় লন্ডনে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় যুক্তরাজ্যে বসবাসরত সিলেট বিভাগের বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন চ্যানেল এস-এর চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ উস সামাদ চৌধুরী জেপি। সভা পরিচালনা করেন সলিসিটর এম ইয়াওর উদ্দিন।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন টিভি উপস্থাপক মাওলানা আব্দুল কুদ্দুছ। স্বাগত বক্তব্যে আহমেদ উস সামাদ চৌধুরী জেপি সংগঠনের উদ্যোগকে স্বাগত জানান। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন ব্রিকলেন ট্রাস্টের সভাপতি ও কমিউনিটি নেতা শাহ মুনিম।

প্রধান অতিথির বক্তব্যে বাঙালি কমিউনিটির পরিচিত মুখ কে এম আবু তাহের চৌধুরী প্রস্তাবিত কমিটি ঘোষণা করেন। এ সময় তিনি সিলেট বিভাগের মানুষের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুনিম অবিই, বর্তমান চেয়ারম্যান অলি খান এমবিই, বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা সিরাজুল হক সিরাজ, ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার অ্যাসোসিয়েশনের ডক্টর সানুর খান, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ, হিউম্যান রাইটস পিচ ফর বাংলাদেশ ইউকে শাখার চেয়ারম্যান ও সাংবাদিক রহমত আলী, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক কাউন্সিলর ওসমান গণি এবং ছাতক এডুকেশন ট্রাস্টের উপদেষ্টা আশিকুর রহমান।

সভায় বক্তব্য রাখেন নিউহাম কাউন্সিলের সাবেক মেয়র রহিমা রহমান, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সেক্রেটারি মোস্তাক আলী বাবুল, রেডব্রিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মাহবুবুর রহমান কোরেশী, কাউন্সিলর ও সাবেক মেয়র ফারুক আহমদ চৌধুরী, রেডব্রিজ ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ অহিদ উদ্দিন, জকিগঞ্জ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব হেনা বেগম, শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ অর্গানাইজেশনের মহিলা সম্পাদক মুসা মনি, ওয়ার্ল্ড ফোরামের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হাসিম আব্দুল্লাহ, ব্রিটিশ বাংলাদেশি টিচার অ্যাসোসিয়েশনের ট্রেজারার অধ্যাপক মিছবাহ কামাল, বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারম্যান মো. আব্দুল মুকিত এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ গাজী।

এ ছাড়া বক্তব্য দেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান শেখ ফারুক আহমদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট কয়ছর আহমাদ, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের অন্যতম ট্রাস্টি শেখ শামীম আহমদ, কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শোয়েব আহমেদ, সাজ্জাদুর রহমান ও সাব্বির আহমদ, ইমিগ্রেশন অ্যাডভাইজার ও বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান, কবি আবু হোসেন, বিবিএমডির চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম, ডক্টর জাফরুল্লাহ ট্রাস্টের পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল, বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারি সৈয়দ তাজির উদ্দিন মান্নান, কমিউনিটি নেতা আব্দুল ছত্তার, খিদমা একাডেমির জয়েন্ট সেক্রেটারি রোকন চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আবুল হোসেন, বেতার বাংলা শ্রোতা ফোরামের প্রেসিডেন্ট কবির আহমদ, বিবিএমডির সাবেক চেয়ারম্যান কাজী বাবর আহমদ, রেডব্রিজ ট্রাস্টের জেনারেল সেক্রেটারি শাহিন চৌধুরী, ব্যাংকার শাহ রহমান মিজান, ক্যাম্পেইন কমিটি ফর ফুললি ফাংশনাল উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্রেস অ্যান্ড পাবলিসিটি সম্পাদক খালেদ মাসুদ রনি, খিদমা একাডেমির ট্রেজারার লৎফুর রহমান, বিবিএমডির ট্রেজারার সেলিম খান, বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা মোহাম্মদ আব্দুল মুকিত, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ আব্দুস সাহিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

সভায় শাহ মুনিমকে চেয়ারম্যান, সলিসিটর এম ইয়াওর উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং মাহবুবুর রহমান কোরেশীকে কোষাধ্যক্ষ করে যুক্তরাজ্য শাখার ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সভায় বক্তারা বলেন, সিলেট বিভাগের মানুষের বিভিন্ন ন্যায্য দাবি ও অধিকার আদায়ে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসব দাবি তুলে ধরতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সিলেট বিভাগের উন্নয়ন, শিক্ষা, যোগাযোগসহ মানুষের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

ইউকে এর আরও খবর
ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top