|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটসে তিন স্থানে শেয়ারড কার্গো বাইক

টাওয়ার হ্যামলেটসে তিন স্থানে শেয়ারড কার্গো বাইক

প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ২৫ সেপ্টেম্বর ২০২৬:: টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা ও ব্যবসায়ীদের জন্য এখন বরার তিনটি স্থানে শেয়ারড ইলেকট্রিক কার্গো বাইক ব্যবহারের সুযোগ রয়েছে। ‘আওয়ারবাইক’ (OurBike) সেবার আওতায় নতুন একটি বাইক বো-তে অবস্থিত সেন্ট পল ওল্ড ফোর্ডে (৮৪ সেন্ট স্টিফেন্স রোড, বো, লন্ডন E3 5JL) রাখা হয়েছে।

এর আগে বেথনাল গ্রিনের অক্সফোর্ড হাউস এবং পপলারের পপলার ইউনিয়নে এ সেবা চালু ছিল।

ইলেকট্রিক কার্গো বাইকগুলো কেনাকাটার ব্যাগ, কাজের সরঞ্জাম, পরিবারের ভ্রমণের সামগ্রীসহ বিভিন্ন ভারী জিনিস বহনের জন্য ব্যবহার করা যায়। এতে ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমিয়ে দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও পরিবেশবান্ধব করার সুযোগ তৈরি হয়েছে।

রোমান রোড মার্কেট ও ভিক্টোরিয়া পার্কের কাছে অবস্থিত সেন্ট পল ওল্ড ফোর্ড একটি কমিউনিটি হাব হিসেবে স্থানীয় বাসিন্দাদের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। সেখানে ‘আওয়ারবাইক’ সেবা চালুর মাধ্যমে বাসিন্দাদের সাইকেলভিত্তিক ও টেকসই যাতায়াতে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

‘আওয়ারবাইক’ যেভাবে ব্যবহার করবেন
প্রতি ঘণ্টার ভাড়া ৫ পাউন্ড; ১৫ মিনিটের জন্য ১.২৫ পাউন্ড।
‘আওয়ারবাইক’ অ্যাপের মাধ্যমে সহজেই বাইক বুক করা যাবে।
নতুন বাসিন্দারা ৬০ মিনিট বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন।
নতুন ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ১৮০ মিনিট বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এ উদ্যোগের লক্ষ্য পরিবেশবান্ধব ও টেকসই যাতায়াতকে আরও সহজলভ্য করা এবং বাসিন্দা ও ব্যবসায়ীদের ব্যক্তিগত গাড়ির বিকল্প ব্যবহারে উৎসাহিত করা।

আরও তথ্যের জন্য www.ourbike.co.uk-এর ওয়েবসাইটে ভিজিট করা যাবে।

ইউকে এর আরও খবর
লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top