|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটসে স্কুল ক্লথিং গ্র্যান্টের আওতা বাড়ল, অনুদান পাবে আরও পরিবার

টাওয়ার হ্যামলেটসে স্কুল ক্লথিং গ্র্যান্টের আওতা বাড়ল, অনুদান পাবে আরও পরিবার


প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ২৭ সেপ্টেম্বর ২০২৬:: জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের চাপে থাকা আরও বেশি সংখ্যক পরিবারকে সহায়তা করতে স্কুল ক্লথিং গ্র্যান্ট প্রকল্পের তহবিল সম্প্রসারিত করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলায় পরিবারগুলোকে সহায়তা দিতে ব্র্যান্ডেড ইউনিফর্মের সংখ্যা তিনটিতে (এবং মাধ্যমিক বিদ্যালয়ে একটি স্কুল টাই) সীমিত রাখার সরকারি সিদ্ধান্তের পর এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০২৬ সালের সেপ্টেম্বর থেকে প্রাইমারী ও সেকেন্ডারি স্কুলে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের পাশাপাশি, এখন ইয়ার ৩ ও ইয়ার ১০-এ ওঠা শিক্ষার্থীদের জন্যও এই অনুদান কর্মসূচি সম্প্রসারিত করেছে কাউন্সিল।

পারিবারিক আয়ের সীমা ৫০,৩৫০ পাউন্ড থেকে বাড়িয়ে ৬০,০০০ পাউন্ড করা হয়েছে, ফলে এখন আরও বেশি সংখ্যক পরিবার এই সহায়তা পাওয়ার যোগ্যতা লাভ করবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতি সন্তানে ৫০ পাউন্ড এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতি সন্তানে ১৫০ পাউন্ড দাবি করতে পারবে পরিবারগুলো।

গত বছর এই কর্মসূচি শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যে ৪,৫০০-এরও বেশি শিক্ষার্থী (১,৫৯১ জন প্রাইমারী ও ২,৯৮৯ জন সেকেন্ডারি স্কুল শিক্ষার্থী) এর সুবিধা পেয়েছে, এবং প্রতি সপ্তাহে নতুন নতুন আবেদন অনুমোদিত ও পরিশোধ করা হচ্ছে।

সন্তানের স্কুলে ভর্তির বিষয়ে অভিভাবকদের জানানোর পর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন তারা।

এই অনুদান কমবয়সীদের জন্য এক বৃহত্তর ও অনন্য সহায়তা কর্মসূচির অংশ, যা দেশের মধ্যে সম্ভবত সেরাঃ

টাওয়ার হ্যামলেটস একমাত্র স্থানীয় কর্তৃপক্ষ যারা প্রাথমিক ও মাধ্যমিক – উভয় স্তরের শিক্ষার্থীদের জন্য সর্বজনীন বিনামূল্যে স্কুল মিল প্রদান করে। ২০২৩ সালে সেকেন্ডারি স্কুলে এই কর্মসূচি চালুর পর থেকে সেকেন্ডারিতে ৪৫ লাখেরও বেশি এবং সব মিলিয়ে ১ কোটিরও বেশি ফ্রি স্কুল মিল পরিবেশন করা হয়েছে।

২০২২ সালে কাউন্সিল আবারও চালু করেছে এডুকেশন মেইনটেন্যান্স অ্যালাউয়েন্স (ইএমএ) ও ইউনিভার্সিটি বার্সারি, যার মাধ্যমে পড়াশোনার খরচ মেটাতে তরুণদের যথাক্রমে ৬০০ পাউন্ড এবং ১,৫০০ পাউন্ড অনুদান দেওয়া হয়। এ পর্যন্ত ৩,৯৯৮ জন শিক্ষার্থী এডুকেশন মেইনটেন্যান্স অ্যালাউয়েন্স এবং ২,৪০০ জন শিক্ষার্থী ইউনিভার্সিটি বার্সারি পেয়েছেন।

কাউন্সিলের ইয়ুথ সার্ভিস ‘ইয়াং টাওয়ার হ্যামলেটস’, ২০২৩ সালে ইনসোর্স করা হয়, অর্থাত্‌ সরাসরি কাউন্সিলের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় এবং যুব পরিষেবায় ১৩.৭ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হয়েছে। এই পরিষেবার আওতায় প্রতিটি ওয়ার্ডে একটি করে ইয়ুথ সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয় এবং একটি বিশেষায়িত গার্লস ইয়ুথ সেন্টারসহ ২০টি ইয়ুথ সেন্টার চালু করা হয়েছে।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুত্‌ফুর রহমান স্কুল ক্লথিং গ্র্যান্ট স্কিমের সম্প্রসারিত কর্মসূচি চালু করা উপলক্ষে গত ২২ সেপ্টেম্বর কবি নজরুল প্রাইমারি স্কুল পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে ছিলেন চিলড্রেন, ইয়ং পিপল অ্যান্ড লাইফ চান্সেস বিষয়ক কেবিনেট মেম্বার, কাউন্সিলর ফয়সাল আহমদ। স্কুলে তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন, যাদের মধ্যে ছিলেন এই কর্মসূচি থেকে উপকৃত হওয়া ব্যক্তিরাও।

আফজালুর রহমান পাটোয়ারী, যার সন্তানরা এই স্কুলে পড়াশোনা করে, তিনি বলেন, “এই স্কুল ক্লথিং গ্র্যান্ট ইতিমধ্যে অনেক বড় সহায়তা হয়ে উঠেছে, এবং একে আরও সম্প্রসারিত করার মাধ্যমে আরও বেশি পরিবার উপকৃত হবে, যারা জীবনযাত্রার ব্যয় সংক্রান্ত আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছে।”

কবি নজরুল প্রাইমারি স্কুলের হেডটিচার বেলিন্ডা কিং বলেন, “মেয়রের এই স্কুল ইউনিফর্ম কর্মসূচি আমাদের স্কুল কমিউনিটির পরিবারগুলোর জন্য সত্যিকার অর্থেই একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিয়েছে। আমি আমাদের পরিবারগুলোকে খুব ভালোভাবে চিনি এবং তাদের অনেকের সংগ্রাম আমি নিজের চোখে দেখি, তাই আমি জানি স্কুল ইউনিফর্মের মতো সাধারণ একটি বিষয়ও একটি বাস্তব আর্থিক দুশ্চিন্তা দূর করতে পারে।””

তিনি আরও বলেন, “আমাদের শিশুদের জন্য এটি শুধু ইউনিফর্মের চেয়েও বেশি কিছু; এটি একটি সমতার প্রতীক! এর মানে হলো তারা গর্বিত, স্বচ্ছন্দ ও অন্তর্ভুক্ত বোধ করে স্কুলে আসতে পারে, এই জেনে যে তারা তাদের বন্ধুদের মতোই দেখতে ও অনুভব করতে পারছে।

“টাওয়ার হ্যামলেটসের মেয়রের এই সহায়তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের কমিউনিটি অসম্ভব শক্তিশালী ও যত্নশীল, এবং এই ধরনের কর্মসূচি পরিবারগুলোকে দেখিয়ে দেয় যে তাদের গুরুত্ব দেওয়া হয়, মূল্যায়ন করা হয় এবং সহায়তা করা হয়।”

বেথনাল গ্রিনের বাসিন্দা মোহাম্মদ চৌধুরী তার মেয়ে লতিফার জন্য এই অনুদান পেয়েছেন, যে বনার প্রাইমারি স্কুলে রিসেপশন ক্লাসে ভর্তি হয়েছে।

মোহাম্মদ চৌধুরী চৌধুরী বলেন, “এই ক্লথিং গ্র্যান্ট পেয়ে আমি সত্যিই আনন্দিত, যা অনেক বড় পার্থক্য তৈরি করে। এই অনুদান ইতিমধ্যে আমার মেয়ের রিসেপশন ক্লাস শুরুর জন্য প্রাথমিক বিদ্যালয়ের ইউনিফর্ম কিনতে আমাদের পরিবারকে সহায়তা করেছে। অন্য পরিবারগুলোকে জানানো সত্যিই গুরুত্বপূর্ণ যে এই অনুদান পাওয়া যায়, কারণ সন্তানদের জন্য নতুন স্কুল পোশাক কেনার অর্থ জোগাড় করতে হিমশিম খাওয়া পরিবারগুলোর জন্য এটি অনেক বড় সহায়তা।”

বরার একটি সেকেন্ডারি স্কুল সেন্ট পলস ওয়ে ট্রাস্ট স্কুলের হেড অব স্কুল ফিরদৌসি উদ্দিন বলেন, “টাওয়ার হ্যামলেটস স্কুল ক্লথিং গ্র্যান্টের মাধ্যমে পরিবারগুলোকে ক্রমাগত সহায়তা করে যাচ্ছে দেখে আমরা সত্যিই আনন্দিত। কমিউনিটি গড়ে তোলা ও উচ্চ প্রত্যাশা বজায় রাখার ক্ষেত্রে স্কুল ইউনিফর্মের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনেক অভিভাবকের জন্য, বিশেষত শিক্ষাবর্ষের শুরুতে, ইউনিফর্মের খরচ একটি বাস্তব উদ্বেগের কারণ হতে পারে।

“এই তহবিল সেই চাপ কমাতে সহায়তা করবে এবং নিশ্চিত করবে যে তরুণরা স্বচ্ছন্দ, আত্মবিশ্বাসী ও শেখার জন্য প্রস্তুত হয়ে স্কুলে আসতে পারে।”

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “তরুণ ও পরিবারদের সহায়তা প্রদানের ক্ষেত্রে টাওয়ার হ্যামলেটস এক অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা ইতিমধ্যেই দেশের মধ্যে সেরা সহায়তা প্যাকেজ প্রদান করে আসছিলাম, আর এখন আমরা তা আরও উন্নত করেছি।

মেয়র বলেন, “আরও দুটি স্কুল বছরের জন্য ফ্রি স্কুল ইউনিফর্মের যোগ্যতা সম্প্রসারণ এবং আয়ের সীমা বাড়িয়ে ৬০,০০০ পাউন্ড করার মাধ্যমে, আমরা আরও অনেক পরিবারকে তাদের সন্তানদের স্কুল বছরের সেরা সূচনা দিতে সহায়তা করব। এর পাশাপাশি রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক – উভয় স্তরের প্রতিটি শিশুর জন্য সর্বজনীন বিনামূল্যে স্কুল মিল; প্রতিটি ওয়ার্ডে একটি ইয়ুথ ক্লাব; এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য অনুদান।

তিনি আরও বলেন, “আমরা এডুকেশন মেইনটেন্যান্স অ্যালাউয়েন্স ও ইউনিভার্সিটি বার্সারিও পুনরায় চালু করেছি, যা হাজার হাজার তরুণকে আরও শিক্ষা ও উচ্চশিক্ষার খরচ মেটাতে সহায়তা করছে।

“ইয়ুথ সার্ভিসে ১৩.৭ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের পাশাপাশি, যার মাধ্যমে ইতিমধ্যে বরাজুড়ে ২০টি ইয়ুথ সেন্টার চালু হয়েছে, আমরা টাওয়ার হ্যামলেটসকে এমন একটি স্থান করে তুলতে আমরা তিশ্রুতিবদ্ধ যেখানে প্রতিটি শিশু ও তরুণ, তাদের পারিবারিক আর্থিক অবস্থা যেমনই হোক না কেন, উন্নতি করার সুযোগ পাবে।”

স্কুল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিভাবক ও কেয়ারারদের এই কর্মসূচির বিস্তারিত জানিয়ে কাউন্সিলের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং তাদের আবেদন করার আমন্ত্রণ জানানো হয়েছে। তবে, যেসব স্থানীয় পরিবারের সন্তান নতুন স্কুলে ভর্তি হচ্ছে এবং যারা মনে করেন তারা এই মানদণ্ড পূরণ করতে পারেন, তাদেরও আরও তথ্য জেনে আবেদন বিবেচনা করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

কাউন্সিলের ফাইন্যান্স, অ্যাসেটস অ্যান্ড গভর্ন্যান্স বিষয়ক কেবিনেট মেম্বার, কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেন, “আমরা জানি যে স্কুল ইউনিফর্মের খরচ পরিবারগুলোর জন্য একটি বড় ব্যয় হতে পারে, বিশেষত সন্তানের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়গুলোতে। আমাদের স্কুল ক্লথিং গ্র্যান্ট কর্মসূচিকে আরও বেশি বছরের শিক্ষার্থীদের জন্য সম্প্রসারিত করে এবং আয়ের সীমা বাড়িয়ে, আমরা টাওয়ার হ্যামলেটস জুড়ে আরও বেশি পরিবারের কাছে এই সহায়তা পৌঁছে দিচ্ছি।”

চিলড্রেন, ইয়ং পিপল অ্যান্ড লাইফ চান্সেস বিষয়ক কেবিনেট মেম্বার, কাউন্সিলর ফয়সাল আহমেদ বলেন, “আমরা চাই প্রতিটি শিশু আত্মবিশ্বাসী, প্রস্তুত ও শেখার জন্য উন্মুখ হয়ে শিক্ষাবর্ষ শুরু করুক, পাশাপাশি অভিভাবক ও কেয়ারারদের পারিবারিক বাজেটের ওপর চলমান চাপ মোকাবেলায় সহায়তা করুক। এ কারণেই আমরা স্কুল ক্লথিং গ্র্যান্ট কর্মসূচি সম্প্রসারিত করছি, যাতে আরও বেশি শিশু উপকৃত হতে পারে, এবং নিশ্চিত হয় যে প্রতিটি পরিবার প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে, যাতে প্রতিটি শিশুর সফল হওয়ার সুযোগ থাকে।”

আবেদন প্রক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য – কারা আবেদন করতে পারবেন, আয়ের কী প্রমাণ প্রয়োজন, আবেদনের শেষ তারিখ এবং আবেদন ফর্মের লিংকসহ – কাউন্সিলের নির্ধারিত ওয়েবপেজে পাওয়া যাবে।hwww.towerhamlets.gov.uk/lgnl/advice_and_benefits/benefits/School-clothing-grants.aspx

এই নতুন শিক্ষাবর্ষের জন্য স্কুল ক্লথিং গ্র্যান্ট আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৬। প্রক্রিয়ায় যেকোনো পরিবর্তন হলে তা প্রতিফলিত করতে ওয়েবসাইটটি হালনাগাদ করা হবে।।

ইউকে এর আরও খবর
লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top