|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে আন্ত:কুলাউড়া উপজেলা ফুটবল প্রতিযোগিতায় পৌরসভা চ্যাম্পিয়ন, ভাটেরা রানার্সআপ

লন্ডনে আন্ত:কুলাউড়া উপজেলা ফুটবল প্রতিযোগিতায় পৌরসভা চ্যাম্পিয়ন, ভাটেরা রানার্সআপ


প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ২৮ সেপ্টেম্বর ২০২৬:: খেলাধুলার মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা এবং প্রবাসে বেড়ে ওঠা কুলাউড়ার নতুন প্রজন্মের সঙ্গে অগ্রজদের সম্মিলনের প্রত্যয়ে যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়েছে আন্ত:কুলাউড়া উপজেলা ফুটবল প্রতিযোগিতা ২০২৬। কুলাউড়া স্পোর্টিং ক্লাব ইউকের উদ্যোগে গত ২০ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের স্টেপনি গ্রিন অ্যাস্ট্রোটার্ফ মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুলাউড়া উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের মোট ১১টি ফুটবল দল এতে অংশ নেয়। প্রতিযোগিতা উপভোগ করতে দল-মত নির্বিশেষে বিপুলসংখ্যক কুলাউড়াবাসী মাঠে উপস্থিত হন। বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সমর্থকেরা নিজ নিজ দলের সমর্থনে বর্ণিল জার্সি পরে মাঠে এসে খেলোয়াড়দের উৎসাহ দেন। উৎসবমুখর এ আয়োজনে লন্ডনের পাশাপাশি বার্মিংহাম, ম্যানচেস্টার, কার্ডিফ, লিভারপুল, লুটনসহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে কুলাউড়ার প্রবাসীরা ছুটে আসেন।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত প্রতিটি দল ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে। তবে ফাইনালে কুলাউড়া পৌরসভা ১-০ গোলে ভাটেরা ইউনিয়নকে পরাজিত করে প্রথমবারের মতো আয়োজিত আন্তঃকুলাউড়া উপজেলা ফুটবল প্রতিযোগিতা ২০২৬-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ভাটেরা ইউনিয়ন রানার্সআপ হয়।

সেমিফাইনালে ভাটেরা ইউনিয়ন টাইব্রেকারে বরমচাল ইউনিয়নকে এবং কুলাউড়া পৌরসভা জয়চণ্ডী ইউনিয়নকে পরাজিত করে ফাইনালে ওঠে।

খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুলাউড়া আন্তঃউপজেলা ফুটবল পরিচালনা কমিটির অন্যতম সদস্য রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জুবেদ চৌধুরী ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও কুলাউড়া আন্তঃউপজেলা ফুটবল পরিচালনা কমিটির অন্যতম সদস্য এমদাদুল মান্নান তারহাম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুলাউড়াবাসী হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার কাউন্সিলর সাবিনা আক্তার, নিউহ্যাম কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর রহিমা বেগম, কুলাউড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম শফি আহমেদ সলমান, বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল হায়দার রাজু, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি শরীফুজ্জামান চৌধুরী তপন, কুলাউড়া ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শামস উদ্দিন জামাল, সাবেক সভাপতি সাহেদ উদ্দিন চৌধুরী ও আহবাব হোসেন খান বাপ্পি, কুলাউড়া আন্তঃউপজেলা ফুটবল পরিচালনা কমিটির সদস্য মকসুদ হোসেন, আলতাফ হোসেন, সৈয়দ ফয়জুল ইসলাম, লাকি আহমদ, সুয়েব আহমেদ, মিজানুর রহমান রুমান, নজরুল ইসলাম প্রমুখ।

এ ছাড়া ফুটবল প্রতিযোগিতা উপভোগ করতে কুলাউড়া পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন কাদিপুরের ড. সাইফুল আলম চৌধুরী, মিজানুর রহমান নোমান, ইমরান শাফি রুমেল, নজরুল ইসলাম, জয়চণ্ডীর অধ্যাপক কমর উদ্দিন জামাল, ইমরান আহমেদ, সেলিম উদ্দিন, রুমান আহমেদ, অলিউর রহমান চৌধুরী ফাহিম, ভাটেরার সাইফুর রহমান রবিন, শাহ মতলিব, জুবায়ের সিদ্দিকি সেলিম, সৈয়দ ফয়জুল ইসলাম, সফিকুর রহমান লিমন, কুলাউড়া পৌরসভার শফি আহমেদ দিনার, মুহীন আলম, এবাদুর রহমান, রুকন উদ্দিন, পাপলু আহমেদ, মাহবুবর রহমান ইমন, হাবিবুর রহমান চৌধুরী নওশাদ, ভুকশিমইলের ফারুক আহমেদ, ইসলাম উদ্দিন, ফজলু আহমেদ, আব্দুল আহাদ, জালাল আহমেদ, রাউৎগাঁওয়ের আব্দুল করিম নিপু, সদরুল হোসেন, পৃথিমপাশার নবাব আলী নিপ্পন খান, বাবলু চৌধুরী, কর্মধার জহুরুল ইসলাম রাসেল, জামিল আহমেদ, পারভেজ আহমেদ, রুহান রহমান, বরমচালের তাজুল ইসলাম, লাকী হোসেন, রাজু আহমেদ, শরীফপুরের সরওয়ার আহমেদ, ব্রাহ্মণবাজারের আজাদুর রহমান, আব্দুল মুকিত বাবর, সাইদুর রহমান, নাজমুল হোসেন, কুলাউড়া সদর ইউনিয়নের সাইফুল ইসলাম খান, জয়নাল আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, আন্তঃকুলাউড়া উপজেলা ফুটবল প্রতিযোগিতা ২০২৬-এর পৃষ্ঠপোষকতায় ছিলেন রিমঝিম রেস্টুরেন্টের স্বত্বাধিকারী শওকত হোসেন ও মাইলস্টোন জুয়েলারির স্বত্বাধিকারী ইমরান শাফি রুমেল।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হলো-কুলাউড়া পৌরসভা, বরমচাল ইউনিয়ন, ভুকশিমইল ইউনিয়ন, কাদিপুর ইউনিয়ন, জয়চণ্ডী ইউনিয়ন, কর্মধা ইউনিয়ন, ব্রাহ্মণবাজার ইউনিয়ন ও পৃথিমপাশা ইউনিয়ন।

প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার গৌরব অর্জন করেন কুলাউড়া পৌরসভার আল আমিন নাঈম।

ইউকে এর আরও খবর
ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top