|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ওআইসির মাধ্যমে মিনা-বিপর্যয়ের তদন্ত চাই: ইন্দোনেশিয়া

ওআইসির মাধ্যমে মিনা-বিপর্যয়ের তদন্ত চাই: ইন্দোনেশিয়া

প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দপ্তরের প্রধান তেতেন মাসদুকি বলেছেন, দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো হজযাত্রীদের নিরাপত্তা দেয়া ও মিনার বিপর্যয়ের মত ঘটনার পুনরাবৃত্তি রোধের বিষয়ে সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। খবর-রেডিও তেহরান।

ঘটনার দিন বৃহস্পতিবার রাতেই তিনি হজ ব্যবস্থাপনার উন্নয়ন ও পুনর্মূল্যায়নের দাবি জানান এবং এ ব্যাপারে সৌদি কর্মকর্তাদের সঙ্গে ইন্দোনেশিয়ার কর্মকর্তাদের আলোচনা জরুরি বলে উল্লেখ করেন।

এদিকে ইন্দোনেশিয়ার সংসদের উচ্চ কক্ষ বা পিপলস কনসাল্টেটিভ অ্যাসেম্বলি’র ভাইস চেয়ারম্যান হেদায়াত নুর ওয়াহিদ বলেছেন, ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র সদস্য দেশগুলোকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে এই কমিটির মাধ্যমে মিনায় সংঘটিত বিপর্যয়ের কারণ উদঘাটন করা উচিত।

পবিত্র মক্কার মিনায় যাতে আগামী বছরেও এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য এ ধরনের কমিটি গঠন করতে ওআইসি’র সদস্য দেশগুলোর প্রতি তিনি আহ্বান জানান।

দৈনিক রিপাবলিকা জানিয়েছে, ইন্দোনেশিয়ার সিনেটের ভাইস চেয়ারম্যান বলেছেন, পবিত্র মক্কার মিনা বিপর্যয়ের কারণ সম্পর্কে কথা শোনা যাচ্ছে, কিন্তু আমরা চাই একটি তদন্ত কমিটি এই ঘটনার আসল কারণ বের করে তা ঘোষণা করুক।

মিনায় বৃহস্পতিবারের ঘটনায় দুই হাজার নিহত ও আরো দুই হাজার হজযাত্রী আহত হন। এ ঘটনায় ইরানের ১৫৫ জন হজযাত্রী নিহত ও প্রায় সাড়ে তিনশত নিখোঁজ রয়েছেন।

মিনার ঘটনায় ইন্দোনেশিয়ার ১৯ জন হজযাত্রী নিহত হন। এ ছাড়াও দেশটির অনেক হজযাত্রী আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে বলে জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সম্প্রতি মক্কা সফর করেছিলেন এবং সে সময়ই ক্রেন ভেঙ্গে পড়ে মক্কার মসজিদুল হারামে প্রায় ১১০ জন হজযাত্রী নিহত হয়।

মিনায় হজযাত্রী পদদলিত হওয়ার ঘটনার ব্যাপারে সৌদি কর্তৃপক্ষকে দায়ি করেছে ইরান ও নাইজেরিয়াও। সৌদি গেজেট পত্রিকার খবর অনুযাযী মিনার ঘটনায় মরোক্কোর ৮৭ জন হজযাত্রী নিহত হয়েছে মিনার ঘটনায়। কিন্তু মরোক্কো সরকারের কোনো প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মিনার ঘটনায় পাকিস্তানের ২৭ জন হজযাত্রী নিহত হয়েছে। কিন্তু পাকিস্তান সরকার সৌদি কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখ খুলতে সাহস করছে না। পাকিস্তানের লাখ লাখ শ্রমিক ও সশস্ত্র বাহিনীর সদস্য সৌদি আরবসহ তার প্রভাবিত মধ্যপ্রাচ্যের রাজতান্ত্রিক দেশগুলোতে কাজ করছে।1443379286_Mina-50-Ban

ইউকে এর আরও খবর
সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top