|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. রাগারাগি হয়নি, মান-অভিমান ছিল: সালমান

রাগারাগি হয়নি, মান-অভিমান ছিল: সালমান

প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৫

শাহরুখ খান নিজের ৫০তম জন্মদিন উদযাপন শুরু করেন পরিবারকে নিয়ে, চলছিল ভক্তদের সঙ্গে সেলফি তুলে, টুইটারে অনুভূতি ব্যক্ত করে আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে। শেষটা হলো ভাইজানকে নিয়ে। ভাইজান মানে সালমান খান!

বেশ কয়েক বছর ধরে এই দুই খান একে অপরের ছায়াও মাড়াতেন না। বলা যায়, ঘোর শত্রুতা ছিল তাদের মধ্যে! তবে ধীরে ধীরে সেটা ভুলে ইফতার পার্টি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোলাকুলি করেন দু’জনে। এবার শাহরুখের জন্মদিনে তার বাংলো মান্নাতে হাজির হয়ে কোলাকুলি করলেন সালমান।

ঘরে যাওয়ার আগেই শাহরুখকে শুভেচ্ছা জানিয়ে ভারতীয় সাংবাদিকদের সালমান বলেন, ‘ও জীবনের সব ক্ষেত্রে সেরা হোক। সুস্বাস্থ্য, সুখী পরিবার ও সাফল্য নিয়ে অসাধারণ জীবনযাপন করবে এই কামনা রইলো। ওর পুরো পরিবার সুস্থ থাকুক। সবার জন্য এই প্রার্থনা করি। আর ওর সাথে আমার রাগারাগি হয়নি কখনও, মান-অভিমান ছিল।’

গত ০৩ নভেম্বর ভোরে টুইটারে কোলাকুলির ছবি পোস্ট করেন শাহরুখ। সঙ্গে সালমানের আগামী ছবি ‘প্রেম রতন ধন পায়ো’ এবং কুস্তিকে ঘিরে নির্মাণাধীন ‘সুলতান’-এর প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ‘আমার জন্মদিনে ‘সুলতান’-এর জন্য ভাই আমাকে প্রশিক্ষণ দিচ্ছেন!’

বলিউডের খান সাম্রাজ্যের তিন খানই এ বছর ৫০তম জন্মদিনের কেক কাটছেন। আমির হাফ সেঞ্চুরি করেছেন গত মার্চে। আর সালমান বয়সের দিক দিয়ে ‘অর্ধশত’ করবেন আগামী মাসে।

এদিকে ২০১৬ সালের ঈদে বক্স অফিসে মুখোমুখি হবে শাহরুখের ‘রায়ীস’ এবং সালমানের ‘সুলতান’। এরমধ্যে সালমান ‘সুলতান’ ছবির জন্য মার্শাল আর্টস ও রেসলিং প্রশিক্ষণ নিচ্ছেন। তাকে শেখাচ্ছেন ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’ ও ‘ফ্যালকন রাইজিং’ খ্যাত লারনেল স্টভেল।

প্রচ্ছদ এর আরও খবর
মহাকাশে ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

মহাকাশে ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

জার্মান তরুণের চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরার সন্ধান এখনও মেলেনি

জার্মান তরুণের চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরার সন্ধান এখনও মেলেনি

পানির ন্যায্য হিস্যায় কোনো ছাড় নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যায় কোনো ছাড় নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top