|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা’র নির্বাচনে তাহের-ওয়াহিদ-রেজা প্যানেল নির্বাচিত

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা’র নির্বাচনে তাহের-ওয়াহিদ-রেজা প্যানেল নির্বাচিত

প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০১৭

যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার প্রত্যেক এলাকার বাসিন্দাদের নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র নির্বাচনে তাহের-ওয়াহিদ-রেজা প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত ২ মে মঙ্গলবার প্যানেলের নমিনেশন জমা দেয়ার শেষ তারিখ ছিল। নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোনো প্রতিদ্বন্দ্বি প্যানেল মনোনয়ন জমা না দেয়ায় যাচাই বাছাই শেষে গত ৭ মে রোববার তাহের-ওয়াহিদ-রেজা প্যানেলকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু (এমবিই), সহযোগী নির্বাচন কমিশনার মামুনুর রশীদ (এমবিই) ও সাবেক কাউন্সিলার মতিনুজ্জামানের উপস্থিতিতে নমিনেশন বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনারের সম্মতিক্রমে সহযোগী কমিশনার এ কমিটির ঘোষণা করেন। এ সময় বর্তমান কমিটির চেয়ারম্যান তাহের কামালী ও সাধারণ সম্পাদক নোমান আহমদ উপস্থিত ছিলেন।

নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ হলেন- তাহের কামালী সভাপতি, আবদুল ওয়াহিদ সাধারণ সম্পাদক, রেজাউর রহমান কোষাধ্যক্ষ, সহ সভাপতি সর্বজনাব আবদুল সাত্তার, শাহ মোঃ আবদুল আহাদ, মোসাদ্দেক কামালী, আবদুল হামিদ খান হেভেন, সৈয়দ জিল্লুল হক, শিশু মিয়া, মুহিতুর রহমান খান, শেখ ইসতাব আহমেদ, হাফিজুর রহমান তালুকদার, মোঃ কামাল হোসাইন, সালাহ উদ্দিন আহমদ, সায়াদ আহমদ, আবুল কাসেম, রাসেল আহমেদ, দয়াল জুবের মিহয়া, তোসির আলী, মাহবুবুল হক শেরিন, নাজমুল ইসলাম লিটন, তনজব আলী সুরুক, জাহাঙ্গীর হোসাইন, লতিবুল ইসলাম লিটন, মুতিউর রহমান, দরস মিয়া, হারিক কামালী, মোঃ কামাল হোসান, আবদুল কাদির, সৈয়দ সফর আলী, শোহেব আহমদ, জয়নুল আহমেদ, শেখ মিজানুর রহমান, খলকু মিয়া, আতাউর রহমান তালুকদার, আলতাব হোসেন। নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন এ জন্য প্রবাসে ও বাংলাদেশে বসবাসকারী সকল জগন্নাথপুর উপজেলাবাসীর কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন।

উল্লেখ্য, ১৫ মে লন্ডন মুসলিম সেন্টারে নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী জগন্নাথপুরবাসীসহ বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top