|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. প্রধানমন্ত্রী প্রবাসীদের স্বার্থবিরোধী কোন আইন করতে পারেন না —হাইকমিশনে বিশিষ্টজনের সঙ্গে মতবিনিময়কালে আইনমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রবাসীদের স্বার্থবিরোধী কোন আইন করতে পারেন না —হাইকমিশনে বিশিষ্টজনের সঙ্গে মতবিনিময়কালে আইনমন্ত্রী


প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০১৭

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিছুল হক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশীদের স্বার্থবিরোধী কোন আইন করতে পারেন না। সে সূত্র ধরে নাগরিকত্ব আইন প্রবাসীদের স্বার্থ ক্ষুন্ন হওয়ার কিছুই নেই। তিনি গত ১৪ মে রোববার লন্ডস্থ বাংলাদেশ হাইকমিশন অভ্যর্থনা কক্ষে প্রস্তাবিত নাগরিকত্ব আইন, ২০১৫-এর উপর এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যরকম, তিনি জীবনে অনেক কষ্ট করেছেন এবং তিনি সাধারণ জনগনের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছেন। বঙ্গবন্ধু পাকিস্তানের জেল থেকে ছাড়া পাবার পর লন্ডন প্রবাসী বাংলাদেশীদের কাছে প্রথম এসেছিলেন। এমন কোন আইন করবো না, যা আপনাদের ক্ষতি হয়।

মন্ত্রী সকলকে স্মরণ করিয়ে দেন, বিএনপি-জামায়াত সরকার কারও সাথে কোন আলোচনা ছাড়াই একতরফাভাবে ২০০৫ সালে নাগরিকত্ব আইন প্রণয়ণ করে। আমরা আজ সবার সাথে আলোচনা করে এটাকে কার্যকারী রূপ দিতে যাচ্ছি। তিনি আরো বলেন, দ্বৈত নাগরিকত্ব আইন কোনোভাবেই প্রবাসীদের স্বার্থ খর্ব করবে না, শুধুমাত্র প্রজাতন্ত্রের কিছু চাকরিজীবী ছাড়া। বাস্তবতার প্রেক্ষিতেই এই আইন প্রয়োজন। আমরা যে ভিত্তি স্থাপন করলাম, তা ভবিষ্যতে বড় কোন পরিবর্তন বা পরিবর্ধন করার প্রয়োজন হবে না। এ আইন সকল বাংলাদেশী ও প্রবাসী বাংলাদেশীদের সমঅধিকার দিচ্ছে। এ আইনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের সম্পত্তির অধিকার কোনোভাবেই ক্ষুন্ন হবে না।

লন্ডন সফররত আইনমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতির উপস্থিতিতে প্রস্তাবিত নাগরিকত্ব আইন, ২০১৫-এর উপর মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি বলেন, এ আইনের অপব্যাখ্যা দেয়া হচ্ছে সস্তা রাজনীতির জন্য। তিনি বলেন, এ আইনটি আমরা সবার সাথে আলোচনা করে সংসদে উপস্থাপন করবো। মতবিনিম সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি দীপু মনি এমপি বলেন, প্রবাসীদের ভোটার আইডি কার্ডের বিষয়টি নির্বাচন কমিশনের আওতাধীন। হাইকমিশনার মোঃ নাজমুল কাওনাইন বলেন, খুবই ভাল একটি আইনকে নিয়ে ভুল প্রচার করা হচ্ছে। আজ আমরা সবাই উপস্থিত হয়েছি, এ সকল ভ্রান্তি দূর করার জন্য। আমি এ আইনটির বিষয়ে আপনারা যে সকল আপত্তি তুলেছিলেন, তা সরকারের কাছে উপস্থাপন করেছি। যার ধারাবাহিকতায় আইন মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়েছেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক। এছাড়াও যুক্তরাজ্যে বসবাসরত কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী ও অন্যান্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ, আইনজীবী ও স্থানীয় ব্রিটিশ-বাংলাদেশী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্য অতিথিবর্গ উপস্থিত ছিলেন। -হাইকমিশন থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top