|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. ব্রিকলেন জামে মসজিদে দ্বি-বার্ষিক সভা ও নির্বাচন : বর্তমান কমিটি পুননির্বাচিত

ব্রিকলেন জামে মসজিদে দ্বি-বার্ষিক সভা ও নির্বাচন : বর্তমান কমিটি পুননির্বাচিত

প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০১৭

ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদের পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২০ আগস্ট রোববার পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদের সেমিনারে হলে ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের দ্বি-বার্ষিক সভা শেষে সর্বসম্মতিক্রমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এ সময় মসজিদ কমিটির সদস্য ও নির্বাচন কমিশনারগন উপস্থিত ছিলেন। দ্বি-বার্ষিক সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়া। সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কমিটির বিগত দুই বছরের কার্যবিবরণী তুলে ধরা হয়। এছাড়া সভায় ট্রেজারার হামিদুর রহমান চৌধুরী বিগত দুই বছরের হিসাব তুলে ধরলে তা সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।

দ্বি-বার্ষিক সভায় কমিটির সদস্যরা বিগত রমজান মাসে ফান্ড রাইজিংয়ে ব্যাপক সফলতা, সুষ্ঠু ও সুন্দরভাবে মসজিদ পরিচালনায় জন্য বিদায়ী কমিটিকে ধন্যবাদ জানান। দ্বি-বার্ষিক সভা শেষে বিশিষ্ট শিক্ষাবিদ ড. এম এ হান্নানকে প্রধান নির্বাচন কমিশনার ও একেএম ইয়াহিয়াকে সহকারী নির্বাচন কমিশনার করে নতুন কমিটি গঠনের জন্য মনোনয়ন আহবান করা হয়। এতে মাত্র একটি প্যানেল জমা পড়লে আলহাজ্ব সাজ্জাদ মিয়াকে সভাপতি, হেলাল উদ্দিন আলীকে সাধারণ সম্পাদক ও হামিদুর রহমান চৌধুরীকে ট্রেজারার পুননির্বাচিত ঘোষণা করে ২১ সদস্য কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হচ্ছেন- সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়া, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর খালিসাদার, সহ সভাপতি মোঃ হরমুজ আলী, আলহাজ্ব মনির উদ্দিন, সৈয়দ মতুর্জা আলী, নূর উদ্দিন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আলী, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মছব্বির, মতিউর রহমান, হাফিজুর রহমান লাকু, ট্রেজারার হামিদুর রহমান চৌধুরী, সদস্য আলহাজ্ব নূরুল হক লালা মিয়া, মোঃ আমির হোসেন, আলহাজ্ব ইলিয়াস মিয়া, আলতাফুর রহমান, ইউসুফ কামালী, আনছারুল হক, আরফিক আলী, আব্দুল খালিক, মশিউর রহমান চৌধুরী মিটু ও সৈয়দ খায়রুল ইসলাম।

দ্বি-বার্ষিক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সভাপতি আব্দুল আশিক চৌধুরী, কমিউনিটি নেতা নূরে আলম রাসেল, নিজাম উদ্দিন, মোস্তাফিজুর রহমান চৌধুরী লিটন, আঙ্গুর আলী, সৈয়দ গোলাব আলী, সদর আলী, নুরুল গনি, আসাদ উদ্দিন, মুজিবুর রহমান, আকিক মিয়া প্রমুখ। সভায় নব নির্বাচিত কমিটির সদস্যগন মসজিদের উন্নয়নে কমিউনিটির সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top