|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের ডিনার: মুকিম আহমদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভুষিত

কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের ডিনার: মুকিম আহমদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভুষিত


প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০১৮

কনজারভেটিভ ফ্রেন্ডস বাংলাদেশের বার্ষিক ডিনার পার্টি ও অ্যাওয়ার্ডস বিতরণ অনুষ্ঠান গত ১৭ জুলাই মঙ্গলবার সেন্ট্রাল লন্ডনের হাই স্ট্রিট কেনসিংটনের তারা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বেশ কয়েকজন ব্রিটিশ মন্ত্রী এমপিসহ পার্টির শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন। এছাড়া যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে কনজারভেটিভ দলের নেতা ও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট বিশিষ্ট কমিউনিটি নেতা মুকিম আহমদকে লাইফ টাইম অ্যাচিভম্যান্ট অ্যাওয়ার্ডে ভুষিত করা হয়।

এতে বক্তব্য রাখেন হাউজ অব কমন্সের লিডার এপি আন্ড্রে লিডসোম, ফরেন এফেয়ার সিলেক্ট কমিটির চেয়ারম্যান টম টুগেনহার্ডট, পার্টির ভাইস চেয়ার হেলেন গ্যান্ট এমপি, এন ম্যাইন এমপি, পল স্কালি এমপি, রবার্ট কোর্টস এমপি, বব ব্লাকম্যান এমও, আমজাদ বশির এমইপি, চার্লস টানক এমইপি, জিএলএ’র নেতা গ্রান্থ বেকন, কাউন্সিলার টনি ডেভিনিশ, কিথ প্রিন্স প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত এমপিরা বলেন, সেদিন আর বেশি দূরে নয় কনজারভেটিভ পার্টি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি নির্বাচিত হবেন। তাঁরা ব্রিটেনের উন্নয়নে বাংলাদেশিদের অবদানের কথা কতৃজ্ঞতার সাথে স্মরণ করেন।

সম্প্রতি ব্রেক্সিট ইস্যুতে বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছেন। এ পর্যায়ে ব্রিটেন কি সত্যিই সত্যিই ইউরোপ থেকে বের হচ্ছে এমন প্রশ্নের জবাবে প্যানশন মিনিস্টার এমপি গাই অপারম্যান বলেন, ব্রেক্সিটের জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন। ব্রিটেনের জনগণ ভোটের মাধ্যমে এরায় দিয়েছে। অবশ্যই ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসবে। তিনি বলেন, ব্রেক্সিট পরবর্তীতে বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরো গাঢ় হবে ।

অনুষ্ঠানে বিভিন্ন রিজিওনের নেতাকর্মীদেরকে বিগত বছরের সাফল্যের জন্য অ্যাওয়ার্ডস বিতরণ করেন দলের মন্ত্রী, এমপি ও সিনিয়র নেতারা। তাঁরা কমিউনিটির উন্নয়নে বাংলাদেশীদের ভূয়সী প্রশংসা করেন এবং কনজারভেটিভ পার্টিকে সমর্থন দিতে সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে জানানো হয় ব্রিটেনে এ পর্যন্ত ফ্রেন্ডস অব বাংলাদেশের ৩০টি শাখার মাধ্যমে দলের জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি। ২০১৭ সালের সাধারণ নির্বাচনে ৬০টি আসনে ২শ’র বেশি ক্যাম্পেইন সেশন করা হয়েছে। তাছাড়া ২০১৮ সালের কাউন্সিল নির্বাচনে ৭০জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিবর্গ কাউন্সিল নির্বাচনে প্রার্থী হন। এছাড়া ২০০৬ সাল থেকে তিন জাতীয় নির্বাচন ৩টি লন্ডন মেয়র নির্বাচনসহ বহু সংখ্যক কাউন্সিল নির্বাচনে ফ্রেন্ডস অব বাংলাদেশ ক্যাম্পেইন করে আসছে।

সেমিনারে কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য রাখেন অনারারী ভাইস প্রেসিডেন্ট এনামুল হক চৌধুরী, ময়নুর চৌধুরী, নাজ ইসলাম, ফারুক মিয়া, এসএম এস আজাম, আতিক রহমান, আশ জামান, শেখ ইয়াওর প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারম্যান সাবেক কাউন্সিলার মেহফুজ আহমেদ, ডেপুটি চেয়ার আব্দুস হামিদ, ভাইস চেয়ারম্যান পারভিন হোসেন, অঞ্জনারা হক, সেক্রেটারি নাজ ইসলাম, ট্রেজারার সুজিত সেন, এক্সিকিউটিভ অফিসার দেওয়ান মাহদী, আছকির আলী, হাসান আলী ইমাম, সেলিম চৌধুরী, ইমরান আহমদ চৌধুরী, নাসিমা খাতুন, অনারারি ভাইস প্রেসিডেন্ট মুকিম আহমদ, বজলুর রশিদ এমবিই, রাফাত খান, এনাম হক চৌধুরী, মিসবাহ উদ্দিন, শাহগির বখত ফারুক, সৈয়দ শাহীন হোসেন, আব্দুস সামাদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

 

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top