|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা, আলতাব আলী পার্কে মানববন্ধন

বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা, আলতাব আলী পার্কে মানববন্ধন


প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। স্কুল ও কলেজ পড়ুয়া শিশু কিশোরদের সাথে একাত্মতা প্রকাশ করে গত ৫ আগস্ট রোববার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে প্রায় পাঁচ শতাধিক কিশোর ও শিক্ষার্থীসহ সচেতন প্রবাসীদের অংশগ্রহণে এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচির পালন করা হয়। এ সময় প্রবাসীরা বাংলাদেশের শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নিয়ে সরকারকে তা দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান। মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বিভিন্ন শ্লোগান-সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিরাপদ সড়কের পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের আহবান জানানো হয়। শত শত প্রবাসী বাংলাদেশি ছাড়াও যুক্তরাজ্যের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা অরাজনৈতিক ব্যানারে অংশ নেন। স্কুল শিক্ষার্থীদের উপর চালানো নিপীড়নের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করে ব্রিটিশ বাংলাদেশি শিশু কিশরেরা। এ সময় ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘উই ওয়ান্ট সেফ রোড’ শ্লোগানে আলতাব আলী পার্ক প্রকম্পিত হয়ে উঠে।

বাংলাদেশী স্টুডেন্টস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার শরীফ হায়দার এবং লেট ভয়েজ বি হিয়ার্ডের প্রতিষ্ঠাতা শাকুর হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ওয়েলস এর সাবেক অধ্যাপক ডক্টর কে এম এ মালেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য নাসরুল হামিদ জোনায়েদ, লেট ভয়েজ বি হিয়ার্ডের নেতা তারেক চৌধুরী, সেলিম মাহমুদ এবং আতাউর রহমান, ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ ইউকে এলামনাইর গাজী আশা, ইউকে বেঙ্গলী ডিভার সাদিয়া টুম্পা, তাহমিনা হাসান, শহীদ নিশু হাসান, মঞ্জুরা মঞ্জু, কুইন মেরি ইনিভার্সিটি বাংলা সোসাইটির ছাত্র প্রতিনিধি, ইউনিভার্সিটি অব কেমব্রিজ বাংলাদেশি সোসাইটির রাশেখ, লন্ডন ইয়ং লেবার চেয়ার মার্ক্স বার্নার, টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর এহতোশাম হক ও সাবিনা আক্তার, সোসালিস্ট পার্টি নিয়র্কের নেতা লিজা রায় ও এডগার, জাগ্রত বাংলাদেশের প্রেসিডেন্ট ওয়াকী আব্দুল্লাহ, রেসিডেনসিয়াল মডেল কলেজ এলামনাই ইউকে’র ছাত্র প্রতিনিধি মাহবুবুর রহমান, আহমেদ ফুয়াদ, জামিল ভূঁইয়া, আব্দুল আলিম মুসা, সেলিম মাহমুদ, আতিউর রহমান, মুসলিমা এশা প্রমুখ।

স্কুল ছাত্রদের মানববন্ধন: এদিকে ইউকে সলিডারিটি ফর স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ ইউকে’র উদ্যোগে ৮ আগস্ট বুধবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। ছোট ছোট কোমলমতি শিশু কিশোরেরা দলে দলে আসতে থাকে ঘাতকদের বিচারের দাবিতে, তাদের দাবি ছিল নিরাপদ সড়কের, আরো দাবি ছিল নিরাপদ সড়কের দাবিতে যারা রাস্তায় নেমে হত্যা এবং নির্যাতনের শিকার হয়েছে, সেই ঘাতক ও নির্যাতনকারীদের অনতিবিলম্বে বিচার নিশ্চত করার। উল্লেখ্য, বিগত কিছুদিন থেকে সারা বাংলাদেশে ছাত্ররা রাজপথে নেমে আসে নিরাপদ সড়কের দাবিতে এবং সেই আন্দোলন দমনের অমানবিক আচরণ প্রদর্শন করে সরকার যা সমগ্র বিশ্বে ঘৃণিত হয় এবং বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশি ছাত্রদের আন্দোলনের সমর্থনে শান্তিকামী মানুষ নেমে আসে রাস্তায়। হাসনাত চৌধুরী, শোয়াইবুর রহমান, আব্দুল আউয়াল তারেক, হাবিবুর রহমান, জাকারিয়া ইসলাম, ইয়াহিয়া ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্কুল ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন উসায়েদ আব্দুল্লাহ নাভেদ, তাসনিম ওমর সাকীফ, তাবাস্সুম নওমি, মীর আমির হামজা প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top