|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. সাংবাদিক পলি রহমানের পিতা খলিলুর রহমান আর নেই : বিভিন্ন মহলের শোক

সাংবাদিক পলি রহমানের পিতা খলিলুর রহমান আর নেই : বিভিন্ন মহলের শোক

প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৮

দেশ রিপোর্ট : লন্ডন বাংলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও নতুন দিন এর ব্যবস্থাপনা সম্পাদক পলি রহমানের পিতা সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আল-হামরা শপিং কমপ্লেক্সের রঙধনু ক্লথ স্টোরের স্বত্তাধিকারী আলহাজ্ব খলিলুর রহমান আর নেই। তিনি গত ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় সিলেট শহরের মজুমদারীস্থ তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ৷ মৃতু্যকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি দুরারোগ্য ক্যান্সারে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ মেয়ে ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন ৷
মরহুমের গ্রামের বাড়ী জগন্নাথপুন উপজেলার লাউতলা গ্রামে ৷ তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও অধুনালুপ্ত সাপ্তাহিক নতুন এর সম্পাদক মহিব চৌধুরীর ভগ্নিপতি ৷ তিনি সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ করেন। অত্যন্ত অমায়িক ব্যবহার ও সততার জন্য তিনি সর্বমহলে সমাদৃত ছিলেন ৷ বৃহস্পতিবার বাদ যোহর হযরত শাহ্জালাল (রাঃ) মাজার সংলগ্ন গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, পিতার অসুস্থতার সংবাদ পেয়ে মাস তিনেক আগে পলি রহমান বাংলাদেশে যান এবং মৃতু্যর পূর্বপর্যন্ত পিতার সেবায় নিবেদিত ছিলেন। তিনি তাঁর পিতার রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
বিভিন্ন মহলের শোক : পলি রহমানের পিতৃবিয়োগে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা ও সেক্রেটারি মোহাম্মদ জুবায়ের। চ্যানেল এস-এর পক্ষে শোক প্রকাশ করেছেন চেয়ারম্যান আহমদ উস-সামাদ চৌধুরী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল। সাপ্তাহিক দেশ পরিবারের পক্ষে শোক প্রকাশ করেছেন সম্পাদক তাইসির মাহমুদ, অনলাইন নিউজপোর্টার ব্রিটবাংলার২৪ এর পক্ষে শোক প্রকাশ করেছেন ব্রিট বাংলা সম্পাদক ও চ্যানেল এসর হেড অব নিউজ কামাল মেহেদী, নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু এবং ব্যবস্থাপনা সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার আসম মাসুম। শোকবার্তায় মরহুম খলিলুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top