|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার রোববার, স্বপরিবারে অংশগ্রহণের আহবান

লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার রোববার, স্বপরিবারে অংশগ্রহণের আহবান

প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৮

দেশ ডেস্ক, ২১ সেপ্টেম্বর : লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার ২০১৮ এর ৪র্থ আগামী ২৩ সেপ্টেম্বর রোববার পূর্ব লন্ডন ম্যানরপার্কের রয়েল রিজেন্সি হলে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রয়েল রিজেন্সি হলে সাংবাদিক, স্পনসর ও সহযোগী প্রতিষ্ঠানের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। জনপ্রিয় টিভি প্রেজেন্টার ও শিল্পী সেনডিমেনের সঞ্চালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ারের এমডি ও চ্যানেল এস’র সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার আহাদ আহমদ ও সিইও সোহানা আহমদ।

বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি ও চ্যানেল এস-এর চিফ রিপোর্টার মুহাম্মদ জুবায়ের, রয়েল রিজেন্সির এমডি ও অনুষ্ঠানের প্রধান স্পন্সর আব্দুল বারী, বৃটিশ বাংলাদেশী হুজ হু এর ফাউন্ডার আব্দুল করিম গনি, কোরিওগ্রাফার চায়না চৌধুরী, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার ও প্রোডিউসার মুশতাক বাবুল, ইউকেবিডি টাইমস এর প্রধান সম্পাদক এম এ কাইয়ূমসহ ফেয়ারের মূল স্পন্সরগণ।

মতবিনিময় সভায় জানানো হয়, লন্ডন এবং বার্মিংহ্যামে ব্যাপক সাফল্যের পর পার্ল এডভার্টাইজিং ৪র্থ বারের মতো লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার আয়োজন করতে যাচ্ছে। ইস্ট লন্ডন লিমোর সৌজন্যে ২৩ সেপ্টম্বর রয়েল রিজেন্সিতে দুপুর ১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। ২০১৬ সালে প্রথমবারের মতো পার্ল এডভার্টাইজিং লন্ডনে বেঙ্গলী ওয়েডিং ফেয়ারের সুচনা করে। প্রথম লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার ইউকের বাঙালি কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলে এবং ব্যাপক সাফল্য অর্জন করে। ইউকে’র অন্যান্য শহরে বসবাসরত বাঙালি কমিউনিটির মানুষের ব্যাপক উৎসাহের প্রেক্ষিতে একই বছরের ডিসেম্বরে বার্মিংহ্যামের আস্টন ভিলা ফুটবল স্টেডিয়ামে কাতার এয়ারওয়েজের পার্টনারশীপে অত্যন্ত সফলভাবে দ্বিতীয় বেঙ্গলী ওয়েডিং ফেয়ারের আয়োজন করে পার্ল এডভার্টাইজিং এবং তৃতীয় বেঙ্গলী ওয়েডিং ফেয়ার ৭ মে ২০১৭ সালে ক্যানারি ওয়ার্ফ রেডিসন হোটেলে অনুষ্ঠিত হয় আয়োজকরা বলেন, ওয়েডিং বা বিয়ের কেনাকাটা করার ক্ষেত্রে ইউকের বাঙালি কমিউনিটির জন্যে বেঙ্গলী ওয়েডিং ফেয়ার নতুন দ্বার উন্মোচন করেছে। ইউকেতে শুধু বাঙালি কমিউনিতেই বিয়ে সংক্রান্ত ব্যয় হয়ে থাকে বছরে প্রায় ৭৬ মিলিয়ন পাউন্ড। পছন্দসই বর-কনের সঙ্গে সুন্দরভাবে একটি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে হলে এক সঙ্গে অনেকগুলো কাজের সমন্বয় ঘটাতে হয়। কম সময় এবং অর্থ ব্যয় করে পরিকল্পনা অনুযায়ী বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে এবারো বেঙ্গলী ওয়েডিং ফেয়ার একই ছাদের নিচে সব সুযোগ নিয়ে আসছে সবার জন্য। তাই এই সুযোগটি কাজে লাগাতে কমিউনিটির সবাইকে আহ্বান জানান।

অনুষ্ঠানের আয়োজরা স্বপরিবারে লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ারে অংশগ্রহণের আমন্ত্রন জানিয়ে বলেন, লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার সবার জন্যে উন্মুক্ত। এতে কোনো এন্টি ফি নেই। মতবিনিময় সভার শেষ পর্যায়ে আনুষ্ঠানিক বর্ণাঢ্য আলোর ঝলকানি ও কেককাটার মধ্য দিয়ে লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার ২০১৮ ম্যাগাজিন প্রকাশ করা হয়।

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top