|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. সানরাইজ-স্পেকট্রাম বাংলা রেডিও প্রোগ্রামের ২৫ বছর পূর্তি উদযাপন

সানরাইজ-স্পেকট্রাম বাংলা রেডিও প্রোগ্রামের ২৫ বছর পূর্তি উদযাপন


প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৯

দেশ ডেস্ক, ৫ জুলাই: সানরাইজ-স্পেকট্রাম বাংলা রেডিও প্রোগ্রামের ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। গত ৩০ জুন রোববার পূর্ব লন্ডনের দ্যা অট্রিয়াম হলে বিশিষ্ট রেডিও ও টিভি উপস্থাপক নাজমুল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রয়ডনের মেয়র কাউন্সিলার হুমায়ুন কবির। অনুষ্ঠানের শুরুতে অনারারী চেয়ারম্যান এমএ মতিন, ভাইস চেয়ারম্যান মানিক মিয়া সবাইকে স্বাগত জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের চেয়ারম্যান মাহমাদুর রশীদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ-উস-সামাদ চৌধুরী জেপি, ইউকে কমিটির প্রেসিডেন্ট এম এ আহাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও লন্ডন বাংলা প্রেসক্লাব ফাউন্ডার প্রেসিডেন্ট মহিব চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাউন্সিলার শামসুল ইসলাম সেলিম, কাউন্সিলার জ্যোৎসা ইসলাম, ইকবাল মোহাম্মদ হোসেন, সাংবাদিক শামসুল আলম লিটন, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, সাংবাদিক রহমত আলী, সাংবাদিক সৈয়দ জহরুল হক, সাংবাদিক ফয়সল মাহমুদ, টিভি ক্যামেরাপার্সন ফজলুল হক, রাজনীতিবিদ রাবেয়া বেগম, বাংলাদেশ সেন্টারের সাবেক জেনারেল সেক্রেটারি মুজিবুর রহমান, এমএ কাইয়ুম, সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাঃ আলাউদ্দিন আহমদ, জয়েন্ট সেক্রেটারি এখলাছুর রহমান আলী, জয়েন্ট সেক্রেটারি মনসুর আহমদ খান, এনায়েত খান, সাবেক কাউন্সিলার মোহাম্মদ সুলতান, এফএনএইচএফএস ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইছবাহ উদ্দিন, সাদ গাজী, আশিক চৌধুরী, ফারুক মিয়া, আবু মিয়া সেলিম, অহিদ উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি মুজিবুর রহমান মুজিব, প্রেস সেক্রেটারি মুহাম্মদ সফিউল আলম বাবু, পাবলিসিটি সেক্রেটারি আবদুল মুনিম জাহেদী ক্যারল, ওয়াম্যান সেক্রেটারি ডাঃ হালিমা বেগম আলম, ইন্টারন্যাশনাল সেক্রেটারি আবু মিয়া সেলিম, হিউম্যান রিসোর্স সেক্রেটারি ফারুক মিয়া, শামসুল হোসেইন চৌধুরী, মুহিবুর রহমান, ডাঃ মুশাররাফ হোসেন, ইকবাল হাফিজুর রজমান, শফিক ইসলাম, সলিসিটর তাজ উদ্দিন শাহসহ ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের কার্যকরি কমিটির সদস্যবৃন্দ। এছাড়া কুশিয়ারা গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর হারুন মিয়া প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নাহমাদ মিছবাহ ও মোহাম্মদ খোয়াজ আলী খান। দোয়া পরিচালনা করেন মাওলানা শাহির উদ্দিন। অনুষ্ঠানে রেডিও পরিচালক মিছবাহ জামাল সানরাইজ-স্পেকট্রাম বাংলা রেডিও প্রোগ্রামের সুদীর্ঘ ২৫ বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, এই রেডিওর অনুষ্ঠানে পূর্ণ সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট- প্রতিষ্ঠার মহতি উদ্যোগ গ্রহণ করা হয়। তিনি বলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার এ মালিকের আহ্বানে ইউকে প্রবাসী ডোনাররা এগিয়ে এসে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত পূর্ণ হাসপাতাল অপারেশন থিয়েটার পর্যন্ত স্থাপনে যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছেন। বাংলাদেশ সরকার এবং দেশে ও প্রবাসে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানও সংগঠন সহযোগিতা করছে।

অনুষ্ঠানে কমিউনিটির ২৫জন বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ ক্ষেত্রে অবদানের জন্যে রেডিওর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসি খান, রফিকুল হায়দার, রেডিও উপস্থাপক তোফায়েল আহমদ, হাবিবুর রহমান, লুৎফুর রহমান ছায়াদ, সলিসিটর তাজ শাহ, সালমা আহমদ, মুহাম্মদ ইকবাল, জাহেদা সুলতানা লিলি, নূরী বেগম, আলমগীর আহমদ সুমন, মামুনর রশীদ, সেবুল আহমদ, মিছবাহ কামাল, ইকবাল আহমদ, ডাঃ চন্দন আলম, সুজিয়া চৌধুরী, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুফি সুহেল আহমদ, মনসুর রশিদ, মাইজ উদ্দিন আহমদ, জাকির হোসেন, আবুল মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে রাফেল ড্র পরিচালনা করেন বিসমিল্লাহ ওয়ার্লড এর এখলাছুর রহমান পাক্কু, শফিউল ইসলাম শাহীন, মাদিহা ইসলাম, সামিয়া ইসলাম ও সুজিয়া ইসলাম। বাংলাদেশের সঙ্গীত জগতের মরমী তারকা শিল্পী ও সঙ্গীত পরিচালকদের আত্মার স্মরণে স্মৃতিচারণ করেন বিশিষ্ট শিল্পী হিমাংশু গোস্বামী, আলাউর রহমান, গৌরী চৌধুরী, সয়ফুল উদ্দিন, রওশন আরা মনি, শিল্পকলা একাডেমী লন্ডনের শিশু শিল্পি রাফায়েল, প্রিথা, প্রিমা, নূরাহ, তানিশা, ফায়েদ, ফাইসা, বারাহ ও প্রখ্যাত সঙ্গীত শিল্পী ডাঃ শম্পা দেওয়ান, ইকবাল হাফিজ, দিলরুবা চৌধুরী এবং মিউজিশিয়ানদের মধ্যে তন্ময়, পিয়াস বড়ুয়া, ফয়সাল ও শামসুল জাকি স্বপন প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিছবাহ নাহিদা প্রোডাশন্সের নাহিদা মিছবাহ, লাবিবা মিছবাহ, ফারহানা মিছবাহ, রেজওয়ানা মিছবাহ, শায়েকা মিছবাহ ও অন্যরা।

কমিউনিটি এর আরও খবর
সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top