|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. ব্যবসায়ী হাফিজ কামরুল ইসলামের ইন্তেকাল, মক্কায় জানাজা ও দাফন সম্পন্ন

ব্যবসায়ী হাফিজ কামরুল ইসলামের ইন্তেকাল, মক্কায় জানাজা ও দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৯

দেশ রিপোর্ট : যুক্তরাজ্যের নর্থাম্পটন উয়েলিংবরাহ ইসলাহুল মুসলিমিন মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের আরবী শিক্ষক বিশিষ্ট ব্যবসায়ী ও বিজলিংক গ্রুপের অন্যতম পরিচালক লন্ডন প্রবাসী হাফেজ কামরুল ইসলাম (৪৩) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১৫ জুলাই সোমবার সকালে সৌদি আরবে মক্কার আল-নূর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

মরহুমের জানাযার নামাজ ওইদিন বাদ আসর মক্কার মসজিদে হারামে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে জান্নাতুল মুয়াল্লায় তাঁকে দাফন করা হয়। মত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

হাফেজ কামরুল ইসলাম ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে গত তিন বছর থেকে সৌদি আরবে মক্কায় বসবাস করে আসছিলেন। সপ্তাহখানেক আগে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ব্রেনে একটি টিউমার ধরা পড়ে। তাৎক্ষণিক অপারেশন করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে হাফিজ কামরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিজলিংক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও ব্যবস্থাপনা পরিচালক ড. নুরুল ইসলাম বাবুল।

এক শোকবার্তা তাঁরা বলেন, হাফিজ কামরুল ইসলাম অসাধারণ এক ব্যক্তি ছিলেন, যিনি সবাইকে খুব সহজেই আপন করে নিতেন পারতেন। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে হাফেজ কামরুল ইসলামের মৃত্যুর খবর শুনেই মরহুমের সিলেটের বাসায় বিজলিংক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. নুরুল ইসলামের নেতৃত্বে একটি দল পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা করেন এবং সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, মরহুমের স্ত্রী ও সন্তানেরা বর্তমানে মক্কায় অবস্থান করছেন। হাফেজ কামরুল ইসলামের দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার সারোপার গ্রামে। তাঁর পিতার নাম হাজি নুরুজ আলী।

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top