|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব এনামুল হক আর নেই, মোকাব্বির খান এমপির শোক

বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব এনামুল হক আর নেই, মোকাব্বির খান এমপির শোক

প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২০

বিশিষ্ট কমিউনিটি নেতা, রাজনীতিবিদ ও রেস্টুরেটার্স, গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এনামুল হক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২১ অক্টোবর বুধবার দুপুরে তিনি তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সেন্ট্রাল লন্ডনের টটেনহ্যাম কোর্ট রোডের বিখ্যাত লাল কিল্লা রেস্টুরেন্টের মালিকদের অন্যতম এনামুল হক বিডব্লিউএ সুরমা সেন্টার এবং বেঙ্গলি স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মোকাব্বির খান এমপি’র শোক
গণফোরাম এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, প্রতিষ্ঠালগ্ন থেকে যুক্তরাজ্য গণফোরামের অন্যতম কান্ডারি এনামুল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সদস্য সদস্য, জনপ্রশাসন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, গণফোরামের সাবেক কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোকাব্বির খান এমপি।

এক শোক বার্তায় তিনি বলেন, বৃটেনে কমিউনিটির কিংবা বাংলাদেশের মাটি ও মানুষের দাবি দাওয়া আদায়ের যেকোন আন্দোলনে, এবং ইতিবাচক ধারার রাজনীতি চর্চায় মরহুম এনামুল হক ছিলেন অঙ্গিকারাবদ্ধ। তার সাথে আমার সম্পর্ক এতটাই নিবিড় ছিলো যে, তিনি আমার সাথে ছিলেন ছায়ার মতো। ১৯৯১ সালে গণতান্ত্রিক ফোরাম গঠনের সময় তিনি এর সাথে যুক্ত হন এবং ৯২ সালে গণফোরামে যুগ দেয়ার পর থেকে আমৃত্যু তিনি ইতিবাচক ধারার রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। তাঁর মৃত্যুতে আমি একজন অভিভাবককেই হারাইনি, বৃটেনের গোটা বাংলাদেশী কমিউনিটিই হারালো একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বকে।

শোকবার্তায় ওসমানিনগর-বিশ্বনাথ এর এমপি মোকাব্বির খান বলেন, এনাম ভাইয়ের মৃত্যুর খবর শোনার পর আমি স্বজন হারানোর ব্যথায় কাতর হচ্ছি। তার সাথে আমার কয়েক যুগের পথচলার নানান স্মৃতি মনে পড়ছে। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এই দোয়া করি।

এমপি মোকাব্বির খান তার শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গীভর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top