|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. সংস্কতিকর্মী মো. আবদুল হামিদের অকাল প্রয়াণ

সংস্কতিকর্মী মো. আবদুল হামিদের অকাল প্রয়াণ

প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২১

লন্ডন, ১৩ জানুয়ারি :: লন্ডনের বার্কিংয়ের বাসিন্দা বিশিষ্ট সংস্কতিকর্মী মো. আবদুল হামিদ সেন্ট্রাল লন্ডনের সেইট থমাস হাসপাতালে পরলোকগমণ করেছেন। সম্প্রতি তিনি করোনা ভাইরাস কভিড-১৯ আক্রান্ত হন। প্রায় দুই সপ্তাহ যাবৎ এই মরণব্যধির সাথে লড়াই করে অদ্য ১৩ জানুয়ারি দেহত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান, অসংখ্য আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন।

প্রয়াত মো. আবদুল হামিদের পৈতৃক বাড়ি জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামে। সিলেট শহরের বাগবাড়ি এলাকায়ও তাদের একটি বাড়ি রয়েছে। মো. আবদুল হামিদ বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রয়াত ডা. (ক্যাপ্টেন) মো.আবদুল জলিলের ভ্রাতা। তাদের পিতা মওলানা ইসকন্দর আলী ছিলেন শ্রীরামসি গ্রামে নিজ বাড়িতে পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি পরবর্তীতে মীরপুর হাইস্কুল ও রায়কেলি হাইস্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। মো. আবদুল হামিদের অপর তিন ভাই আবদুল গনি, আবদুল মতিন, আবদুল হেকিম এবং দুই বোন জাহানারা বেগম ও আমিনা বেগম মিনা ইংল্যান্ডে বসবাস করেন।

মো. আবদুল হামিদের অকাল প্রয়াণে তার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মো. আবদুল হামিদ মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও শোক প্রকাশ করেছেন রাজনীতিক হরমুজ আলী, সাবেক লীগ নেতা নজরুল ইসলাম, সসংস্কৃতিকর্মী সৈয়দ এনামুল ইসলাম, আ ক ম এহিয়া, হামিদ মোহাম্মদ, নুরুজ্জামান মনি, আফতাব হোসেইন, ময়নূর রহমান বাবুল, আইনজীবী পিয়া মাইনিন, ব্যারিস্টার তারেক চৌধুরী, সাংবাদিক অজয় পাল, অধ্যাপক নুরুল ইসলাম, শায়েস্তা মিয়া, কবি মোহাম্মদ ইকবাল, সঙ্গীত শিল্পী লুসি রহমান, যুক্তরাজ্য উদীচীর সভাপতি হারুন অর রশীদ, ব্যবসায়ী শাহেদ আহমদ, গীতিকবি আহমদ হোসেন বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুল হক আজাদ, সংস্কৃতিকর্মী ফাতেমা নার্গিস, হাসনা খান হাসি, কণ্ঠশিল্পী রওশন জাহান সিমিসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top