|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. টাওয়ার হ্যামলেটসে লক্ষাধিক মানুষকে টিকাকরণ সম্পন্ন

টাওয়ার হ্যামলেটসে লক্ষাধিক মানুষকে টিকাকরণ সম্পন্ন


প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২১

টাওয়ার হ্যামলেটস বারার ১ লাখেরও বেশি বাসিন্দা কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। কাউন্সিল এবং বারায় নিয়োজিত স্বাস্থ্য বিষয়ক সকল পার্টনারদের জন্য এটি একটি অসাধারণ অর্জন।

৯ মে টিকাকরণের এই অনন্য মাইলফলক স্পর্শ করেছে বারা। ৫টি অগ্রাধিকার গ্রুপে থাকা বাসিন্দাদের ৮০ শতাংশই তাদের প্রথম ডোজ টিকা নিয়েছেন। এছাড়া ৩০ হাজারেরও বেশি লোক এরি মধ্যে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।

গবেষণায় দেখা গেছে যে, টিকা দেওয়ার ফলে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারাত্মক অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকি হ্রাস করে এবং সংক্রমণের ঝুঁকিও কমায়। টেস্টিং অর্থাৎ পরীক্ষার পাশাপাশি গণ টিকাকরণ ভবিষ্যতে কোন ধরনের লকডাউন এড়ানোর অন্যতম উপায়।

টাওয়ার হ্যামলেটসের মেয়র, জন বিগস বলেন, কোভিড-১৯ থেকে নিজেকে সুরক্ষিত রাখার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে টিকা নেয়া। এই টিকাকরণের ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করতে পেরে আমি আনন্দিত এবং যাদের সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে, তাদের সকলকে ধন্যবাদ জানাই। এনএইচএস এর ইতিহাসে এটি হচ্ছে সর্ববৃহৎ টিকাকরণ কর্মসূচি এবং এই মাইলফলক ছোঁয়া বা এই পর্যায়ে পৌঁছানো কোন গড়পড়তা ঘটনা নয়। আমাদের বারার সকল কমিউনিটির লোকজনকে তাদের টিকা গ্রহণে সর্বাত্মক সহযোগিতা প্রদানে কাউন্সিল হিসেবে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো।
ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালুর পর থেকে এ সংক্রান্ত যাবতীয় তথ্য, যেমন টিকার কার্যকারিতা, নিরাপত্তা এবং যে কোন প্রশ্নের উত্তর লোকজনকে আমরা আমাদের সকল অংশীদার ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে কাজ করে যাচ্ছি। এছাড়া ইস্ট লন্ডন মসজিদ সহ বিভিন্ন স্থানে অস্থায়ী কমিউনিটি ক্লিনিক স্থাপন করা সহ ভ্যাকসিন রোড শো ও ওয়েবিনার সমূহেরও আয়োজনে সহযোগিতা করেছে কাউন্সিল।

ডেপুটি মেয়র এবং কেবিনেট মেম্বার ফর এডাল্টস, হেলথ এন্ড ওয়েলবিয়িং, কাউন্সিলর র‌্যাচেল ব্ল্যাক বলেন, স্থানীয় পর্যায়ে টিকাকরণ কর্মসূচিকে গোটা কমিউনিটি যেভাবে সমর্থন করেছেন, তাদের সেই কঠোর পরিশ্রমেরই সাক্ষ্য হচ্ছে এই মাইলফলক অর্জন। আমাদের লোকাল এনএইচএস ও স্বেচ্ছাসেবী গণ থেকে শুরু করে কমিউনিটি চ্যাম্পিয়ন ও টিকা গ্রহণকারী বাসিন্দা – সবার সম্মিলিত প্রচেষ্টাই এটা সম্ভব হয়েছে। আমাদের সকলকে নিরাপদ রাখতে এটি সাহায্য করছে। মাইল এন্ডের আর্ট প্যাভিলিয়নে আমি আমার ভ্যাকসিনটি নিয়েছি এবং বারায় আরো অধিক সংখ্যক ওয়াক-ইন ক্লিনিক স্থাপনে আমরা জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এটা জানি যে, টিকা পাওয়ার যোগ্য এমন বহু লোক এখনো টিকা নেননি। যারা এখন টিকা পাওয়ার যোগ্য তাদেরকে অবিলম্বে তাদের ভ্যাকসিন নিতে এপয়েন্টমেন্ট বুক করার জন্য আমি অনুরোধ করছি। টিকাকরণ যেমন নিজেকে সুরক্ষিত রাখে, তেমনি প্রিয়জনদের সুরক্ষা দেয়।
উল্লেখ্য, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং এনএইচএস সম্প্রতি #আইহেডমাইজাব নামে হ্যাশট্যাগ ক্যাম্পেইন শুরু করেছে। টিকা নিতে অন্যদের উৎসাহিত করতে টিকা গ্রহণের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য লোকজনকে উৎসাহিত করতে এই ক্যাম্পেইন চালানো হচ্ছে।

এছাড়া টিকা লাভের যোগ্য লোকদের এপয়েন্টমেন্ট বুক করতে সহযোগিতা প্রদান এবং টিকা সম্পর্কিত যে কোন উদ্বেগ বা প্রশ্নের উত্তর দিতে কাউন্সিল একটি হেল্পলাইন চালু করেছে। এই হেল্পলাইনের নাম্বার হচ্ছে ০২০ ৭৩৬৪ ৩০৩০। যাদের প্রথম ভাষা ইংরেজি নয়, তাদেরকে সহযোগিতা করতে হেল্পলাইনে কর্মরতরা বাংলা সহ ৮টি কমিউনিটি ভাষায় কথা বলতে পারেন। কোভিড-১৯ এর ভ্যাকসিন সম্পর্কে আরো তথ্য জানতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়েবসাইট ভিজিট করুন। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top