|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. যুক্তরাজ্যের পাঁচ স্থানে মাসব্যাপী প্রদর্শিত হচ্ছে কিশোরগঞ্জের রোজের আঁকা ছবি

যুক্তরাজ্যের পাঁচ স্থানে মাসব্যাপী প্রদর্শিত হচ্ছে কিশোরগঞ্জের রোজের আঁকা ছবি


প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২১

যুক্তরাজ্যে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের পাঁচ স্থানে বাংলাদেশের কিশোরগঞ্জের পাকুন্দিয়ার কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী আ স ম মিরনের একমাত্র কন্যা ইবতেসিমা তাবাসছুম রোজেরর চিত্র শিল্প (আঁকা ছবি) প্রদর্শিত হচ্ছে।

করোনার ভায়াবহ প্রকোপ কাটিয়ে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গ শহর জুড়ে উৎসবের উল্লাসের বার্তা ছড়িয়ে পুরো ডিসেম্বর মাসজুড়ে এ বছরের উইন্টার উইন্ডোজ বা শীতকালীন জানালা চিত্র শিল্প প্রতিযোগিতায় বিজয়ীদের আকাঁ ছবি প্রদর্শিত হচ্ছে। এবারের ছবি আকার বিষয়বস্তু ছিল “কাইন্ডনেস এন্ড কানেকশন” বা দয়া এবং সংযোগ দ্বারা অনুপ্রাণিত।

এ বিষয়টির মাধ্যমে এডিনবার্গের স্কুলের ছাত্র ছাএীরা বিশ্বব্যাপী মহামারী করোনা চলাকালীন সময়ে যে বাস্তব অভিজ্ঞতা হয়েছে তার সাথে দয়ার যে সংযোগ বা সম্পর্ক রয়েছে তাই তাদের চিত্রকর্মে প্রতিফলিত করতে উদ্ভুদ্ধ করা হয়েছিলো। রঙিন প্রাণবন্ত দাগযুক্ত কাঁচের জানালার নকশাগুলো শিল্প ও সাহিত্যের ঐতিহ্যে লালিত নগরী এডিনবার্গের স্কুল শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রদর্শন করে।

পাচঁটি স্থান হলো- ১. সিটি সেন্টার, সিটি চেম্বার্স কোয়া ২৫৩ হাইস্ট্রিট, ২. উত্তরে, গ্র্যান্টন, ওয়েস্ট গ্রান্টন রোড, ৩. দক্ষিণে, গ্রেসমাউন্ট ৫৭ ক্যাপ্টেনস রোড, ৪. পূর্বে, ডডিংস্টন, উইলোব্রে রোডের কর্নার এবং নর্থফিল্ড ব্রডওয়ে ও ৫. দক্ষিণ পশ্চিমে: ব্যালার্নো, বাবেলা রাস্তার কোনে এবং প্রধান রাস্তায় নেমে যাওয়া সিঁড়ির কর্নার। এই পাঁচটি মুল দ্বারে প্রদর্শিত হচ্ছে পুরো ডিসেম্বর মাসজুড়ে।

গত ২ ডিসেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টায় এডিনবরা সিটি চেম্বারে এ প্রতিযোগিতায় বিজয়ীদের এক সংবর্ধনা ও সনদপত্র প্রদান করেন এডিনবরা শহরের লর্ড প্রভোস্ট কাউন্সিলর ফ্রেংক রছ।

এই চিত্রশিল্প প্রতিযোগীতায় প্রাইমারী ও হাই স্কুল মিলে ২৬টি স্কুলের প্রতিযোগিরা অংশগ্রহন করে।

দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে সিটি অফ এডিনবার্গ কাউন্সিল এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে, যা বর্তমান সময়ে এডেনবড়ার শীতকালীন উৎসব উদযাপনের বড় একটি অংশে রূপলাভ করে। শিশু কিশোরদের আঁকা এই চিত্রশিল্প গুলো শহরের সৌন্দর্য যুক্ত করে এক ভিন্ন মাত্রা। শিল্প ও সংস্কৃতি অনুরাগী স্থানীয় বাসিন্দারা ছাড়াও বিভিন্ন দেশ থেকে আগন্তুকেরা শহরের ভিন্ন ভিন্ন স্থান পরিদর্শন কালে বিমুগ্ধ হয়ে উপভোগ করেন এই চিত্রশিল্প গুলো।

উল্লেখ্য, ইবতেসিমা তাবাসছুম রোজ গ্রেস মাউন্ট হাই স্কুলের প্রথম বর্ষের ছাত্রী, অতি সম্প্রতি সে যুক্ত রাজ্যের জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল টিভি ওয়ান ইউকে আয়োজিত “ক্ষুদে তারা” চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রানার্সআপ হয়ার গৌরব অর্জন করে। বাবা এডিনবরার লিবার্টি এন্ড ডিস্ট্রিক্ট কমিউনিটির কাউন্সিলর রোটারিয়ান আসম মিরন পেশায় ব্যবসায়ী, মা ডা. নুর-ই তাবাছসুম এডিনবরার ওয়েস্টার্ন জেনারেল হাসপাতালে কর্মরত এবং বড় ভাই আসম, মুহতাসিম হ্যারিওট ওয়াট বিশ্ববিদ্যালয়ের ম্যাকানিকাল এন্ড এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যায়নরত।

রোজ জানায়, তার এই সাফল্যের পিছনে বাবা মা এবং বড় ভাই এর প্রেরণা ছাড়াও তার স্কুলের চিত্রকলা শিক্ষিকা মিস গ্রাইসডাইলের কথা বিশেষ ভাবে উল্লেখ করে। বড় হয়ে সে তার মায়ের মত চিকিৎসক হয়ে দেশ বিদেশে সেবা করতে চায়। সংবাত বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top