|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. বৃটেনে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’র উদ্যোগে ১০০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা

বৃটেনে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’র উদ্যোগে ১০০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা


প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২২

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক বাংলাদেশিদের সম্মান ও মর্যাদার সঙ্গে স্মরণ করা দরকার, তারাও মুক্তিযোদ্ধা। তারা যদি সেদিন প্রবাসে রাস্তায় না নামতেন, আন্দোলন না করতেন, তাহলে বঙ্গবন্ধু আমাদের মাঝে ফিরে আসতে পারতেন না।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গত ২৯ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত বৃটেনে মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মাননা ও স্বীকৃতি জানাতে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’র উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টের টেরেস প্যাভিলিয়নে এই আয়োজন করা হয়।

এ সময় তিনি আরও বলেন, প্রবাসে আন্দোলন সংগ্রামে ও বিদেশিদের জনমত গঠনে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর অবদান চিরস্মরণীয়। অথচ সরকার রাষ্ট্রীয়ভাবে বিচারপতি আবু সাঈদ চৌধুরী ও জেনারেল ওসমানীর জন্মদিন ও মৃত্যু দিবস পালন করে না। সরকারের উচিত রাষ্ট্রীয়ভাবে তাদের স্মরণ করা। বাংলাদেশি প্রবাসীদের সাহায্য ও মুক্তিযুদ্ধে তাদের ভ‚মিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশের জনগণকে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিতে সরকারের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তুলে নেওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ সরকার, বিশেষ করে রাণী দ্বিতীয় এলিজাবেথের সহযোগিতা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী। এই অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন দেশটির সাবেক অর্থমন্ত্রী স্টিফেন টিমস এমপি।

তিনি বলেন, ভয়েস ফর গেøাবাল বাংলাদেশিজ যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমি মনে করি এই উদ্যোগ এখানকার বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি অতিথিদের স্বাগত জানিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বর্তমান প্রজন্মের প্রতি তাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’র প্রেসিডেন্ট ড. হাসনাত হোসাইন এমবিই। ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে শুরু হয় সম্মাননা প্রদান। অনুষ্ঠানে লন্ডন ছাড়াও গ্রেট ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রবাসী মুক্তিযোদ্ধা ও সংগঠকরা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা উপস্থিত হতে পারেননি বা মারা গেছেন তাদের পক্ষে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন পরিবারের সদস্যরা।

সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য আপসানা বেগম, স্কটিস পার্লামেন্টের সদস্য ও শ্যাডো মিনিস্টার ফয়সল চৌধুরী এমবিই, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টামÐলীর সদস্য মুক্তিযোদ্ধা সৈয়দ আফতাব আলী, মানবাধিকার নেত্রী তালেয়া রহমান, ভয়েস ফর গেøাবাল বাংলাদেশিজর ডিজি অহিদ আহমদ, পরিচালক শামছুল আলম লিটন, সহ সভাপতি ড. ওয়ালিদ তছরউদ্দিন, সাংবাদিক মো. আবু তাহের চৌধুরী, সৈয়দ নাদির আজিজ দারাজ, ইউনিয়ন কাউন্সিলের সাবেক ডেপুটি ¯িপকার ব্যারিস্টার নাজির আহমেদ, আব্দুল আউয়াল প্রমুখ। ভয়েস ফর গেøাবাল বাংলাদেশিজ প্রায় বছরব্যাপী অনুসন্ধানের মাধ্যমে সম্মাননা ও স্বীকৃতি প্রদানের জন্য ১০০ জন প্রবাসী মুক্তিযোদ্ধা ও সংগঠকের তালিকা তৈরি করে। অনুষ্ঠান উপলক্ষে সম্মাননা প্রাপ্তদের নাম ও পরিচিতিসহ একটি স্মারক প্রকাশ হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top