|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. বৃটেনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বৃটেনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২২

বৃটেনের তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গত ৩০ মার্চ বুধবার মাইল্যান্ড স্পোর্টস সেন্টারে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উত্তেজনাপূর্ণ ফাইনালে হাড্ডা হাড্ডি লড়াই হয় এ কেটাগরি চান ও বাচ্চু জুটি বনাম জুনেদ ও আলতাফ জুটি। চান ও বাচ্চু জুটি, জুনেদ ও আলতাফ জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই দুটি দল যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান হিসাবে নগদ অর্থ ও ট্রফি হাতে তুলে নেয়। কেটাগরি ডি খেলায় বিজয়ী হন তাজ ও শাহিনুর জুটি রানার্সআপ হন শাহ এবং শিরন জুটি। খেলার প্রথম পুরস্কার ছিল নগদ অর্থ এবং ট্রফি, দ্বিতীয় পুরস্কার ছিল নগদ অর্থ এবং ট্রফি।

দুদিন ব্যাপী এই খেলায় প্রচুর দর্শক অনেক আনন্দ উপভোগ করেন। খেলায় স্পন্সর করে সহযোগিতা করেন রাইটলেন প্রপার্টিস স্বত্বাধিকারী ও তাকাওয়া ব্যাডমিন্টন ক্লাবের সেক্রেটারি ফারুক ফুয়াদ চৌধুরী। খেলা শেষে অতিথি হিসেবে সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খেলার অন্যতম আয়োজক তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের প্রেসিডেন্ট সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ভাইস চেয়ারম্যান আব্দুল কাহার, সেক্রেটারি ফারুক ফুহাদ চৌধুরী, জনপ্রিয় খেলোয়াড় ও ট্রেজারার মুয়াজ্জিম আহমেদ রিবু।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, সুস্বাস্থের জন্য খেলাধুলার বিকল্প নেই। তাই নিয়মিত খেলাধুলা করা খুবই প্রয়োজন। এছাড়াও কমিউনিটিতে খেলাধুলার প্রতি মানুষদের আগ্রহ তৈরী করতে টুর্নামেন্টে আয়োজনের বিকল্প নেই। অনুষ্ঠানে জানানো হয়, তাকওয়া বেডমিন্ট ক্লাবের পক্ষ থেকে শীগ্রই একটি গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজন করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার আলতাফ হোসাইন, ¯েপার্টস সেক্রেটারি মুহাম্মদ চান মিয়া, অ্যাসিস্ট্যান্ট ¯েপার্টস সেক্রেটারি শাহ মুহাম্মদ মুসাদ্দিক আলী, মেম্বারশিপ সেক্রেটারি মোহাম্মদ ফয়সল ইসলাম, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারিনির্বাহী মনসুর আলী তাজ, নির্বাহী সদস্য , আয়নুল হক, হাফিজ শাহিনুর, মোহাম্মদ আবু জাফর বাচ্চু, মোহাম্মদ মুন্না মিয়া, জুয়েল, নুরে আলম, হোসেন আহমদ, আকছার, রুবেল, শিরুল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top