|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে কানাইঘাট এসোসিয়েশনের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত

লন্ডনে কানাইঘাট এসোসিয়েশনের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২২

দেলওয়ার হোসেন সেলিম, লন্ডন:: বিলেতে অবস্থানরত কানাইঘাটবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ের নিয়ে অনুষ্ঠিত হলো কানাইঘাট এসোসিয়েশন ইউকের বার্ষিক ফ্যামিলি গ্যাদারিং।

গত ১১ সেপ্টেম্বর রোববার পূর্ব লন্ডনের এনসাইন ইয়ুথ ক্লাবে এই ফ্যামিলি গ্যাদারিংয়ে স্বতঃস্ফূর্তভাবে বিপুল সংখ্যক কানাইঘাটবাসী সপরিবারে অংশ গ্রহণ করেন। দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন। মেতে ওঠেন সুখ-দুঃখের আলাপনে। শিশু-কিশোরদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

কানাইঘাট এসোসিয়েশন ইউকের চেয়ারপার্সন নাজিরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ মখলিছুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই ফ্যামিলি গ্যাদারিং আয়োজন করা হয়।

এসোসিয়েশনের এসিস্ট্যান্ট সেক্রেটারি জাকারিয়া সিদ্দিকী এবং হারুন রশীদের যৌথ উপস্থাপনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউকেতে বেড়ে উঠা ফাহিম মাহবুব আহমেদ।

প্রথম পর্বে বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি ও বর্তমান এডভাইজার মাওলানা আবু সাঈদ, সিরাজুল ইসলাম, ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবিই, ইজ্জত উল্লাহ, চৌধুরী এসোসিয়েশন ইউকের সভাপতি সাব্বির আহমেদ, সহ সভাপতি আজমল আলী, আনিসুল হক, ফারুক আহমেদ, আব্দুল মালিক, ট্রেজারার আহমেদ ইকবাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ চৌধুরী।
উক্ত ফ্যামিলি গ্যাদারিং প্রোগ্রামে কুইন দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং কুইনের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের ভুয়শী প্রশংসা করে শোকসন্তুপ্ত রয়েল ফ্যামেলির প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

এছাড়া, এবারের ফ্যামিলি গ্যাদারিং উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন জাগরণ-এর মোড়ক উন্মোচন করা হয়। এসোসিয়েশনের এডুকেশন এন্ড লিটারেচার সেক্রেটারি এবং জাগরণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান এই ম্যাগাজিন প্রকাশনার সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। সাবেক সেক্রেটারি এবং বর্তমান সহ সভাপতি সাদেকুল আমিন জাগরণ সম্পাদনা পরিষদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন।

ফ্যামিলি গ্যাদারিং প্রোগ্রামে এই সেশনের বিগত ৩ বছরের মানবিক কার্যক্রমের উপর নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়। কানাইঘাট এসোসিয়েশন ইউকে গত ৩ বছরে ১ কোটি ১৫ লক্ষ ৫০ হাজার টাকা তাদের শিকড়ের টানে কানাইঘাট উপজেলার ৯ টি ইউনিয়ন এবং পৌর এলাকার বিভিন্ন প্রজেক্টে সহায়তা করেছে।

মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, কৃতি শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। দ্বিতীয় পর্ব উপস্থাপনা করেন কানাইঘাট এসোসিয়েশনের অর্গানাইজিং সেক্রেটারি ফারুক আহমদ চৌধুরী এবং কালচারাল সেক্রেটারি মাশুক রব্বানী।

সম্প্রতি ইউকেতে জিসিএসই এবং এ লেভেলে কৃতিত্বের সাথে পাশ করা ২৭ জন মেধাবী ইয়াং শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার এবং সম্মাননা সনদ বিতরণ করা হয়। গত বছরে জুম অনলাইনে অনুষ্টিত গেট টুগেদার প্রোগ্রামে অংশ গ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মহিলা হল, পুরুষ হল এবং খোলা মাঠে আসনের ব্যবস্থা, কোমলমতি শিশুদের বিনোদনের জন্য বাউন্সি কাসল এবং মেহেদী স্টলের আয়োজন ছিল উল্লেখ করার মত।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই এই আয়োজনের ভুয়সী প্রশংসা করেন এবং আগামীতে এই সংগঠনের কার্যক্রম আরো বেগবান হবে বলে আশা প্রকাশ করেন। সকলেই আশা করেন ইউকেতে বেড়ে উঠা নতুন প্রজন্ম এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে আরও অনেক এগিয়ে নিয়ে যাবে।

ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠান এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আনিসুল হক, আবুল ফাতেহ, ইসি মেম্বার মুজিবুর রহমান, হসপিটালিটি সেক্রেটারি সালিক আহমদ, ওয়েল ফেয়ার সেক্রেটারি নোমান আহমদ, এসিস্ট্যান্ট ট্রেজারার সোলেমান আহমদ, এমাদ উদ্দিন রানাসহ অনেকের নিরলস প্রচেষ্টায় সফল হয়েছে। এছাড়া অনুষ্ঠানের দিন সকালে এবং বিকালে জাকির হোসেন মিল্লাতের প্রচেষ্টায় কয়েকজন ভলান্টারি সহযোগিতা করেন।

ইউকে এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top