|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লগি-বৈঠার তান্ডবসহ সকল গুম-খুনের বিচারের দাবিতে লন্ডনে আলোচনা সভা

লগি-বৈঠার তান্ডবসহ সকল গুম-খুনের বিচারের দাবিতে লন্ডনে আলোচনা সভা

প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২২

আমিনুল ইসলাম মুকুল, লন্ডন:: যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল (এফআরআই) এর উদ্যোগে ২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবর লগি-বৈঠার তান্ডবসহ সকল গুম-খুনের বিচারের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ অক্টোবর সোমবার পূর্ব লন্ডনের তারা-তারি রেস্টুরেন্টের একটি হল রুমে এই সভার আয়োজন করা হয়। শুরুতেই এফআরআই’র সহ ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমদ কোরআন তেলাওয়াত করেন।

সভায় ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সভাপতি মো : রায়হান উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারী বুরহান উদ্দিন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ খানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন প্যানেল মেয়র ও মহানগরের মহিলা দলের সভাপতি এডভোকেট রোকসানা বেগম শাহনাজ। তিনি বলেন, ২৮ অক্টোবর এর কারণেই খুনি হাসিনা অবৈধভাবে ক্ষমতায় আসার নীল নকশা এঁকেছিলো। তিনি ২৮ অক্টোবরের বিভিন্ন স্মৃতিচারণ করে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আমারদেশ ইউকের নির্বাহী সম্পাদক ওলিউল্লাহ নোমান। তিনি বলেন, ২৮ অক্টোবর ২০০৬ বাংলাদেশের জন্য ছিল দ্বিতীয় পলাশী যুদ্ধ, সেই সময় ইন্ডিয়া পন্থী সাংবাদিকরা মীরজাফরের ভূমিকা পালন করে অবৈধ প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসে। তিনি তাদের এই অপসাংবাদিকতাকে দেশের সাথে বেইমানি হিসেবে ক্ষোভ প্রকাশ করেন এবং জাতীয় বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর জন্য সকলের প্রতি আহবান জানান।

সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মোঃ শামসুল আলম গোলাপ, এফআরআই এর সিনিয়র সহসভাপতি মোঃ তরিকুল ইসলাম, এসডিআর এর সেক্রেটারি ব্যারিস্টার আলিমুল হক লিটন, জামায়াত নেতা আব্দুর রহমান খোকা, আব্দুল­াহ আল মুনিম, সাদেক আহমেদ খান, অনলাইন এক্টেভিটিস্ট ফোরাম ইউকের সভাপতি জয়নাল আবেদিন, সেক্রেটারী দেলওয়ার হোসেন ও জাষ্টিজ ফর ভিকটিমস’র সভাপতি শ্রমিক নেতা জহিরুল ইসলাম। এতে সংগীত পরিবেশন করেন রায়হান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ তরিকুল ইসলাম বলেন, যারা ২৮ অক্টোবর ঘটিয়েছিল তারাই আজকে ক্ষমতায় থেকে দেশকে ধ্বংস করে দিচ্ছে। আমরা আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চাই না। দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে খুনি হাসিনার পতন নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে রায়হান উদ্দিন বলেন, ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কালো অধ্যায় রচনা করা হয়েছে। তিনি অবৈধ সরকারকে বিতারিত করতে দেশপ্রেমিক সবাইকে একত্রিত হয়ে আন্দোলনে নামার আহবান জানান।

সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন এফআরআই’র সহ সভাপতি কে করাম, সহকারী সম্পাদক মো: আমিনুল ইসলাম সফর, ইকবাল হোসেন, কামরুল ইসলাম রাকিব, হাদিসুর রহমান খান, প্রচার সম্পাদক মোহাম্মদ ফান্টু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রুকশানা আক্তার, সহকারী সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মনসুর উদ্দীন , সহকারী প্রচার সম্পাদক সেলিম রেজা, ট্রেণিং বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শেরওয়ান আলী, মিফতা উদ্দীন, রায়হান আহমদ, হাফিজ লিয়াকত আলী, আবু সাদিক হাওলাদার, ফেরদৌস আহমদ, মো. আশরাফুল ইসলাম, ফেরদৌসী, মো: আমিনুল ইসলাম, আব্দুল্লাহ আল জাবিদ প্রমুখ। ফাইট ফর রাইটস ধর্ম বিষয়ক সম্পাদক বেলাল আহমদ এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

ইউকে এর আরও খবর
হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top