|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জির সঙ্গে সুনামগঞ্জবাসীর মতবিনিময়

লন্ডনে অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জির সঙ্গে সুনামগঞ্জবাসীর মতবিনিময়

প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২২

যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফররত ঐতিহ্যবাহী এমসি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জির সঙ্গে যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জবাসীরা মতবিনিময় সভা করেছেন। গত ০১ নভেম্বর মঙ্গলবার বিকালে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এই সভা হয়েছে।

সভায় যুক্তরাজ্যে বসবাসরত অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জির অনেক প্রাক্তন শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষক, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সমাজকর্মী, শুভাকাঙ্খী তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এতে শিক্ষাবিদ ডক্টর হাসানাত এম হোসাইনের সভাপতিত্বে ও ডক্টর রোয়ার উদ্দীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথি অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা প্রবাসী এসোসিয়েশনের সভাপতি আবুল লেইছ, জিএসসির কেন্দ্রীয় সহ-সভাপতি মির্জা আসহাব বেগ, সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, সুনামগঞ্জ সদর এসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, সফির উদ্দীন, সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী, মায়ারুনেন্নছা চৌধুরী, সুনামগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মশিউর রহমান শিলু, আবু তারেক চৌধুরী সাজু, আশিকুল হক, জামাল আহমেদ, সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা বশির উদ্দীন, এমসি কলেজের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান মিলিক, দরবেশ চৌধুরী, হাফিজ আহমেদ, আনোয়ার হোসেইন, শান্তিগঞ্জ উপজেলা প্রবাসী এসোসিয়েশনের সাধারণ স¤পাদক দিলোয়ার হোসেইন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, ইকবাল হোসেইন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সাঈদ ফাহিম ও মুহিবুর রহমান রিপন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। এই সুশিক্ষা যারা দেন তাঁরা হচ্ছেন আদর্শ শিক্ষক। একজন আদর্শ শিক্ষক সমাজের আলোর দিশারী। অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জি তেমনই এই সমাজের একজন আলোকিত মানুষ, গুণীজন, আদর্শ শিক্ষক।

অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জি বলেন, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী সুনামগঞ্জবাসীর সঙ্গে মতবিনিময় সভায় আমি যে সম্মান পেয়েছি তা আজীবন মনে থাকবে। তিনি আরো বলেন, প্রবাসীরা বিদেশে রাষ্ট্রের এক একজন শুভেচ্ছা দূত। বিদেশে থেকে আপনারা সেই দায়িত্ব পালন করছেন। কষ্ট করে উপার্জন করে টাকা দেশে পাঠাচ্ছেন। দেশের রেমিটেন্স বৃদ্ধিতে অনন্য ভূমিকা পালন করছেন। তিনি বলেন, যুক্তরাজ্য আমি পূর্বেও ভ্রমণ করেছি। এ ভ্রমণে আমার জ্ঞানার্জন হয়েছে বিশেষ করে যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষাউন্নয়ন পদ্ধতি উপলব্দি করেছি। যা দেশে ফিরে সময় সুযোগে বাংলাদেশের শিক্ষাউন্নয়নে আমার সাধ্যমত কাজে লাগাবো। পরে উপস্থিত সবাই আনন্দঘন পরিবেশে নৈশ্যভোজে অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top