|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. অবৈধভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্দোলনকে দমানো যাবে না : ব্যারিস্টার এম এ সালাম

অবৈধভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্দোলনকে দমানো যাবে না : ব্যারিস্টার এম এ সালাম

প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২২

যুক্তরাজ্য সফররত জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগর শাখার নবগঠিত কমিটির সভাপতি ও সিসিকের প্যানেল মেয়র এডভোকেট রোকশানা বেগম শাহনাজের সাথে যুক্তরাজ্যে বসবাসরত দক্ষিণ সুরমা জাতীয়তাবাদী পরিবার মতবিনিময় করেছে।

গত ১ নভেম্বর মঙ্গলবার লন্ডন জাইমা পাঠাগারে এই সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম।

এতে যুক্তরাজ্য কৃষক দলের আহবায়ক আমিনুর রহমান আকরামের সভাপতিত্বে ও লন্ডন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সভাপতি আবুল কালাম আজাদ, লন্ডন মহানগর বিএনপি’র সভাপতি মোঃ তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, বিএনপি নেতা কামাল উদ্দিন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, নিউহাম বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, লন্ডন মহানগর বিএনপির সহ-সভাপতি কদর উদ্দিন, সহ-সভাপতি তপু শেখ, যুগ্ম সম্পাদক রোমান আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক সোহেল শরীফ মোঃ করিম, সহ সাধারণ সম্পাদক আজির উদ্দিন আজিম ও নজরুল ইসলাম খান, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আবদুল হামিদ খান হেভেন, ইতালি বিএনপির সহ সভাপতি শরিফুল ইসলাম তুহিন, পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, যুগ্ম সম্পাদক ছায়েফ আহমেদ সুইট, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল ইসলাম জিন্নাহ, ইউক্রেন বিএনপির সাংগঠনিক সম্পাদক পলাশ আহমদ, যুক্তরাজ্য বিএনপির সহ প্রবাসী বিষয়ক সম্পাদক আরিফ আহমেদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, যুক্তরাজ্য যুবদলের যুগ্ন সম্পাদক সুহেদুল হাসান, বিএনপি নেতা পটল মিয়া, ফজলে রহমান পিনাক, জমির আলী, গোলজার আহমদ, শেরওয়ান আলী, আব্দুল হক শাওন, আলী উজ্জল, ইফতেখার হোসেন চৌধুরী সাকী, সানুর মিয়া, আদনান আহমদ, জাকির খান, মাহবুব আহমদ, রাসেল আহমদ, লিমন আহমদ, রানা আহমদ সোহেল, ফয়সল আহমদ শিপু, আনছার আহমদ, নাছির উদিদন, আলী নুর, উজ্জল আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এম এ সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডাঃ জোবায়দা রহমানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানার মূল উদ্দেশ্য হলো বিএনপির আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা। তবে এবার সাধারণ মানুষ জেগে উঠেছে, অতি শীগ্রই এই জুলুমবাজ সরকারের পতন হবে নিশ্চিত। বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে অবৈধ শেখ হাসিনার পতন ঘটিয়ে ঘরে ফিরবে।

জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগর শাখার নবগঠিত কমিটির সভাপতি ও সিসিকের প্যানেল মেয়র এডভোকেট রোকশানা বেগম শাহনাজ বর্তমান অবৈধ সরকার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রবাসীদের অবদানের জন্য তার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান।

সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top