|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ৮ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশী হুজহুর ১৩তম প্রকাশনা ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পর্দা উঠবে

৮ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশী হুজহুর ১৩তম প্রকাশনা ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পর্দা উঠবে

প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২২

লন্ডনে ৮ নভেম্বর ব্রিটিশ বাংলাদেশী হুজহুর ১৩ তম প্রকাশনা ও অ্যাওয়ার্ড ২০২২ অনুষ্ঠানের ঝাঁকজমকপূর্ণ আসরের পর্দা উঠবে লন্ডনের অভিজাত ভ্যানু মেরিডিয়ান র্গ্যান্ড হলে।

গত ৩১ অক্টোবর সোমবার বিকেলে এ উপলক্ষে পূর্ব লন্ডনের এলএমসির সেমিনার রুমে মিট দ্যা প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্যের বাংলামিডিয়ার অনলাইন, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ব্রিটিশ বাংলাদেশী হুজহুর ১৩ তম আসরকে সামনে রেখে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে প্রথমেই হুজহুর পরিচালনা পর্ষদের সদস্য ব্যারিস্টার আনোয়ার বাবুল উপস্থিত সাংবাদিকবৃন্দকে স্বাগত জানান। পরে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের সামনে তুলে ধরেন হুজহুর প্রতিষ্ঠাতা ও বাংলা মিরর এর সম্পাদক আব্দুল করিম গণি।

তিনি বলেন, নতুনত্ব নিয়েই প্রতিবছর এই প্রকাশনা ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান করে আসছি। হুজহুর ২০২২ সাএই প্রকাশনায় বরাবরের মতো স্থান পেয়েছে মিডিয়া, সমাজ সেবা, সিভিল সার্ভিস, ব্যবসা, রাজনীতি, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্নক্ষেত্রে সফল ব্রিটিশ-বাংলাদেশীরা। তিনি আরো বলেন, বৃটেনের বিভিন্নক্ষেত্রে সফল ব্রিটিশ বাংলাদেশীদের পরিচয় করিয়ে দিতে হুজহুর ধারাবাহিক প্রয়াস এটি। এ প্রকাশনার দীর্ঘ ১২ বছর অতিক্রম করতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগ শুধু সফল মানুষদের পরিচিতি তুলে ধরা নয় বরং ভবিষ্যত প্রজন্মকে শেকড়ের সাথে সেতুবন্ধন ও সৃষ্টিশীল মহত কাজে প্রেরণা সম্পাদক যোগাবে।

এসময় তিনি আরো জানান, কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য কয়েকটি ক্ষেত্রে সফল ব্যক্তিদেরকে হুজহু অ্যাওয়ার্ড প্রদান করা হবে ৮ নভেম্বর হুজহুর জমকালো এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানকে সফল করতে তিনি কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেন।

হুজহুর এই মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখেন লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি তাইসির মাহমুদ, লন্ডন টি একচেঞ্জের সিইও আলিউর রহমান, হুজহুর নির্বাহী সম্পাদক সোহানা আহমদ, চ্যানেল এস এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ডাঃ জাকি রেজওয়ানা আনোয়ার, লন্ডন-বাংলা প্রেস ক্লাবের ট্রজারার সালেহ আহমদ, সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, সাংবাদিক এনাম চৌধুরী প্রমুখ।

হুজহুর প্রকাশনা ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্পন্সর হিসেবে রয়েছে প্রাইম এস্টেট এজেন্ট, রোজেনবার্গ ফাইন্যানশিয়াল সার্ভিস , ড্রিম প্রো, লন্ডন টি এক্সচে›জ, এসিসি ট্যাক্স কন্সালট্যান্সি, এ এইস এন্ড ডেড লিমিটেড, এন আর বি হলিডে রিসোর্টস, জেএমজি এয়ার কার্গো, ব্রুস্টোন ফাইন্যান্স, এপেক্স একাউন্টেন্সি, পার্পল আই, ইউরোএশিয়া ফুড সার্ভিস, ইউনি সফ্ট। আরো সহযোগিতায় আছে-সিটিগেইট একাউন্টেট, ইবকো, মীরা গার্ডেন হোটেল, এপিজি প্রপার্টি, ব্রিট বাজার, এবল কেয়ার, প্রিয়, ইভারেড কন্সট্রাকশন ও রেসকিউ এইড।

ইউকে এর আরও খবর
হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top